৬ এপ্রিল, ২০২৬ | ২৩ চৈত্র, ১৪৩২ | ১৭ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  পাতাবাড়ি স্কুল প্রাক্তনদের পুনর্মিলনী ২৮ মার্চ   ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প

খেলাধূলার প্রসারই পারে মাদক থেকে তরুন সমাজকে দূরে রাখতে-এমপি বদি

সংবাদ বিজ্ঞপ্তিঃ উখিয়া-টেকনাফের সংসদ সদস্য আবদুর রহমান বদি বলেছেন, গ্রামাঞ্চলে খেলাধুলার প্রসারের মাধ্যমে তরুন সমাজকে মাদকের করাল গ্রাস থেকে মুক্ত করা সম্ভব। বিশেষ করে উখিয়া-টেকনাফে মাদকের বিস্তার রোধ করতে সবাইকে খেলাধুলার নানা প্রতিযোগিতা আয়োজনে এগিয়ে আসতে হবে।
তিনি আজ মঙ্গলবার বিকেলে উখিয়ার রত্নাপালং হোছাইন আলী মাতব্বর ফুটবল টুর্নামেন্টের ফাইনালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তিনি আরো বলেন, বর্তমান সরকার খেলাধুলার প্রসারে নানা মুখী উদ্যোগ নিয়েছে। প্রত্যেক উপজেলায় স্টেডিয়াম নির্মান করা হবে। তিনি উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখতে আগামীতেও নৌকা মার্কায় ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় আনার আহবান জানান।
এসময় আরো বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের নেতা আদিল উদ্দিন চৌধুরী, রত্নাপালং ইউপি চেয়ারম্যান খাইরুল আলম চৌধুরী, পালংখালী ইউপি চেয়ারম্যান গফুর উদ্দিন চৌধুরী, উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক ইমাম হোসেন সহ নেতৃবন্দ।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।