১৯ মার্চ, ২০২৬ | ৫ চৈত্র, ১৪৩২ | ২৯ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার

খেলাধুলাই পারে মাদক থেকে যুব সমাজকে রক্ষা করতে


উখিয়া-টেকনাফের সংসদ সদস্য আবদুর রহমান বদি এমপি বলেছেন, সমাজকে মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত আর অপকর্মমুক্ত রাখতে সুস্থ বিনোদনের বিকল্প নেই। অতএব খেলাধুলাই পারে অপকর্ম থেকে যুব সমাজকে রক্ষা করতে।
তিনি আরো বলেন, বর্তমান সরকার ক্রীড়া ক্ষেত্রে নানা উন্নয়নের পদক্ষেপ হাতে নিয়েছে। প্রত্যেক উপজেলায় মিনি স্টেডিয়াম নির্মান করা হবে।
তিনি রবিবার রাত ৯টায় মৌলভী বাজার প্রাক্তন ছাত্র পরিষদের উদ্যোগে আয়োজিত হ্নীলা নাইট বাজার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
স্থানীয় ইউপি সদস্য ফরিদুল আলমের সভাপতিত্বে এসময় আরো বক্তব্য রাখেন হ্নীলা ইউপি চেয়ারম্যান এইচ কে আনোয়ার, টেকনাফ পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও টেকনাফ খেলোয়াড় সমিতির সাধারন সম্পাদক মোঃ আলম বাহাদুর।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।