১৬ ফেব্রুয়ারি, ২০২৬ | ৩ ফাল্গুন, ১৪৩২ | ২৭ শাবান, ১৪৪৭


শিরোনাম
  ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি   ●  দৈনিক নিরপেক্ষের স্টাফ রিপোর্টার হলেন তারেক আজিজ   ●  রোহিঙ্গা জনগোষ্ঠীর অধিকার ও স্বপ্ন বাস্তবায়নে জাতীয় অ্যাডভোকেসি সেশন অনুষ্ঠিত    ●  উখিয়া অনলাইন প্রেসক্লাবে ৮ নতুন সদস্য   ●  প্রত্যন্ত গ্রাম থেকে বিশ্ববিদ্যালয়ের পথে আসিফ ইমরানের অনুপ্রেরণার গল্প

খেলাধুলা দেহ-মনকে সুস্থ রাখে-এসপি মাহফুজুল ইসলাম

বাদ্য বাজনার তালে মুখরিত স্নিগ্ধ বিকেল। সবুজ ঘাসের চাদরে চূড়ান্ত ভলিবল লড়াই। এতে উচ্ছ্বসিত খেলোয়াড় ও দর্শকেরা। সব আয়োজন চট্টগ্রাম রেঞ্জ ভলিবল টুর্নামেন্ট ঘিরে। শুক্রবার (০৩ নভেম্বর) কক্সবাজার পুলিশ লাইন মাঠে টুর্নামেন্টের ফাইনালে পুরুষ গ্রুপে মুখোমুখি হয় বান্দরবান ও রাঙামাটি জেলা পুলিশ দল। খেলার শুরু থেকে চলে হাড্ডাহাড্ডি লড়াই। প্রথম সেটের ফলাফল গড়ায় সমতায়। দ্বিতীয় সেটে আসে কাঙ্খিত সাফল্য। রুদ্ধশ্বাস ম্যাচে রাঙামাটিকে ২-১ সেটে হারিয়ে টানা দ্বিতীয় বারের চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে বান্দরবান।
মহিলা দলের ফাইনালও ছিল চোখ জুড়ানো। সেখানেও চ্যাম্পিয়ন বান্দরবান পুলিশের নারী দল। কক্সবাজার পুলিশের নারী দলকে তারা হারায় ২-১ সেটে।
পরে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার তুলে দেন কক্সবাজারের পুলিশ সুপার মো. মাহফুজুল ইসলাম। তিনি বলেন, খেলাধুলা দেহ-মনকে সুস্থ রাখে। দূরে রাখে অপরাধ থেকে। তাই খেলাধুলার বিকল্প নেই।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. রফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্)
মো. শাকিল আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) অলক বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) জসিম উদ্দীন চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. মিজানুর রহমানসহ অনেকেই।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।