২১ আগস্ট, ২০২৬ | ৬ ভাদ্র, ১৪৩৩ | ৭ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন   ●  কক্সবাজারে বনভূমি দখল উচ্ছেদে গিয়ে হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ ৫ বনকর্মী আহত

খুরুস্কুল রাস্তার মাথা থেকে বোমা তৈরির সরঞ্জামসহ ২ মিয়ানমার নাগরিক আটক

কক্সবাজার শহরের খুরুশকূল নতুন রাস্তা এলাকা থেকে ২বস্তা বোমা তৈরির সরঞ্জামসহ ২ মিয়ানমারের নাগরিককে আটক করছে র‌্যাব। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে এক অভিযানে তাদের আটক করা হয়।
সত্যতা স্বীকার র‌্যাবের কক্সবাজার ক্যাম্প কমান্ডার লে. কর্ণেল আশেকুর রহমান জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি ব্যাটারি চালিত টমটম গাড়ি থেকে দু’ বস্তা বোমা তৈরির সরঞ্জামসহ দু’জন মিয়ানমার নাগরিককে আটক করা হয়।
আশেকুর রহমান বলেন, ‘ধারনা করা হচ্ছে আটককৃত দু’জন কোন নিষিদ্ধ রোহিঙ্গা সংগঠনের সদস্য। তাদের এবং তাদের পরিবারের বিষয়ে বিস্তারিত খোঁজ নেয়া হচ্ছে। একই সাথে বোমা তৈরির সরঞ্জাম গুলো কোথা এসে তাও জানার অনুসন্ধান চলছে।’ আটককৃতদের জিঙ্গাসাবাদ করে আরো অভিযান চালানো হবে বলে জানিয়েছেন তিনি। উদ্ধার করা বস্তুগুলো র‌্যাবের বিশেজ্ঞ দল পরীক্ষা-নিরীক্ষা করছে। বিস্তারিত পরে জানানো হবে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।