৫ এপ্রিল, ২০২৬ | ২২ চৈত্র, ১৪৩২ | ১৬ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  পাতাবাড়ি স্কুল প্রাক্তনদের পুনর্মিলনী ২৮ মার্চ   ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প

খুরুশকূল রোডে আবারও চাঁদাবাজি, আটক-২

নিজস্ব প্রতিবেদক:

কক্সবাজারের প্রধান সড়কের খুরুশকুল রোডের মাথায় একদিনের ব্যবধানে আবারও যানবাহনে চাঁদাবাজির সময় ২ জনকে হাতে নাতে আটক করেছে পুলিশ। 
বুধবার দুপুরে কক্সবাজার সদর মডেল থানার এস আই মোহাম্মদ সাইফুলের নেতৃত্বে এই অভিযান চালানো হয়। আটককৃতরা চাঁদাবাজরা হলো-  রিয়াজ উদ্দিন ও ফরিদুল আলম।
জানা গেছে, শহরের খুরুশকূল রোডে গত কয়েক মাস ধরে বিভিন্ন যানবাহন থেকে জোর করে চাঁদা আদায় করছিলো একটি সিন্ডিকেট। ওই এলাকার সাজ্জাদ হোসেন শুভ নামের এক বখাটের নেতৃত্বে ওই চাঁদাবাজ সিন্ডিকেট যানবাহন থেকে চাঁদা আদায় করে আসছে।  মঙ্গলবার সদর থানা পুলিশ ও ট্রাফিক পুলিশ অভিযান চালিয়ে শুভ সিন্ডিকেটের রাকিব ও সাকিব নামের ২ চাঁদাবাজকে আটক করে।
কক্সবাজার সদর থানার ওসি ফরিদ উদ্দিন খন্দকার জানিয়েছেন, মঙ্গলবারের অভিযানে ২ জন আটকের পর সাজ্জাদ হোসেন শুভ চাঁদাবাজি না করার মুছলেখা দিয়েছিলো।  কিন্তু আজও তারা আবার ওই স্থানে চাঁদাবাজি করার খবর আসে। পরে অভিযান চালিয়ে দুইজনকে হাতে নাতে আটক করা হয়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।