৩০ জুন, ২০২৬ | ১৬ আষাঢ়, ১৪৩৩ | ১৪ মহর্‌রম, ১৪৪৮


শিরোনাম
  ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক   ●  নজিবুল ইসলামের বৃক্ষরোপণ কর্মসূচি : গ্রামীণ জনপদের মানুষের মুখে হাসি

খুনিয়াপালংয়ের সাবেক মেম্বার মোহাম্মদ আলম আর নেই

সংবাদ বিজ্ঞপ্তিঃ রামুর খুনিয়াপালং ইউনিয়নের ৭নং ওয়ার্ডের সাবেক মেম্বার, মরিচ্যাপালং উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পরিষদ সদস্য ও বিশিস্ট ব্যবসায়ী মোহাম্মদ আলম (৫৫) আর নেই (ইন্নালিল্লাহে……… রাজেউন)। তিনি ক্যান্সার রোগে আক্রান্ত দীর্ঘদিন ঢাকায় চিকিৎসাধীন ছিলেন। ১৭ জানুয়ারী (বুধবার) ভোর ৫টায় তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে স্ত্রী, ২ ছেলে, ৪ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। একই দিন বিকেল সাড়ে ৪টায় গোয়ালিয়াস্থ কবরস্থানে মরহুমে নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত থেকে মরহুমের স্মৃতিচারণ করেন, খুনিয়াপালং ইউপি চেয়ারম্যান আবদুল মাবুদ, সাবেক চেয়ারম্যান আবদুস সালাম চৌধুরী কালু, খুনিয়াপালং ইউনিয়ন বিএনপির সভাপতি এস.এম ফরিদ, হলদিয়া ১নং ওয়ার্ড মেম্বার এম. মঞ্জুর আলম, সাবেক মেম্বার মোহাম্মদ ইসলাম, মরহুমের ভাগিনা খুনিয়াপালং ইউয়িনের ৭নং ওয়ার্ডের মেম্বার মোস্তাক আহমদ, খুনিয়াপালং ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল গণি সওদাগর। আরটিভি জেলা প্রতিনিধি ও আমাদের কক্সবাজার সম্পাদক (ভারপ্রাপ্ত) সাইফুর রহিম শাহীন, মোহনা টেলিভিশনের কক্সবাজার প্রতিনিধি আমানুল হক বাবুল, আলোকিত বাংলাদেশের কক্সবাজার প্রতিনিধি এএইচ সেলিম উল্লাহ, ব্যবসায়ী নেতা আব্দুল গফুর চৌধুরী, ব্যবসায়ী তমিজ আহমদ সহ অসংখ্য ব্যবসায়ী, সামাজিক, রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। জানায়া ইমামতি করেন মরহুমের ভাগিনা মৌলানা আবছার উদ্দিন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।