২৪ এপ্রিল, ২০২৬ | ১১ বৈশাখ, ১৪৩৩ | ৬ জিলকদ, ১৪৪৭


শিরোনাম
  ●  ছাত্রদল নেতা হত্যা মামলার আসামি হলেন রামু থানার নবাগত ওসি আরমান   ●  ইউজিসি ও শিক্ষা মন্ত্রণালয়ের টিমের সঙ্গে সাউথ কোরিয়া গেলেন লায়ন মো. মুজিবুর রহমান   ●  কক্সবাজার সদর হাসপাতালে দায়িত্ব পেলেন উখিয়ার ডা. নুরুল আবছার শিমুল   ●  উখিয়ায় বসতভিটা দখলকে কেন্দ্র করে হামলা: নারী-পুরুষসহ আহত ৪, এলাকায় আতঙ্ক   ●  বার কাউন্সিলে উত্তীর্ণ সিবিআইইউ শিক্ষার্থীদের সংবর্ধনা   ●  এআই বিষয়ে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে সেমিনার   ●  প্রতারণা-জালিয়াতিই যেন বেলায়তের নীতি!   ●  উখিয়ায় প্রত্যন্ত এলাকার দেড় শতাধিক পরিবার পেল কৃষি উপকরণ   ●  পাতাবাড়ি স্কুল প্রাক্তনদের পুনর্মিলনী ২৮ মার্চ   ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা

খুনিয়াপালং এ মাদক ও মানবপাচার প্রতিরোধক বিষয়ক সভা অনুষ্টিত

ramo
রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়ন কমিটি পুলিশিং এর উদ্যোগে মাদক ও মানবপাচার প্রতিরোধ বিষয়ক এক সভা গতকাল শনিবার বিকালে ধোয়াপালংস্থ এলাকায় অনুষ্টিত হয়। খুনিয়াপালং ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ¦ আবদুল গণি সওদাগরের সভাপতিত্বে অনুষ্টিত সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন রামু থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইকুল আহমদ ভূইয়া।
খুনিয়াপালং ইউনিয়ন আওয়ামীলীগের (ভারপ্রাপ্ত ) সাধারণ সম্পাদক জহির উদ্দিন চৌধুরী পরিচালনায় অনুষ্টিত সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খুনিয়াপালং ইউনিয়নের চেয়ারম্যান সাংবাদিক আবদুল মাবুদ, খুনিয়াপালং ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবদুছ সালাম কালু, রামু উপজেলা সেচ্ছসেবকলীগের সাধারণ সম্পাদক তপন মল্লিক, ইউনিয়ন যুবলীগের সভাপতি আবদুল্লাহ বিদুৎ, রামু থানা উপপরিদর্শক (এস আই ) আতিকুর রহমান।
খুনিয়াপালং ইউনিয়নের মেম্বারদের মধ্যে উপস্থিত ছিলেন মেম্বার নুরুল আলম নুরু, নজির আহমদ, হাজি জাকারিয়া, হাবিব উল্লাহ, ছৈয়দ আলম সোলতান, খুনিয়াপালং ইউনিয়ন আওয়ামীলীগের ৬ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আবদুছ সালম, ৪ নং ওয়ার্ডের সভাপতি নাজির হোসেন নাজু প্রমুখ।
সভায় প্রধান অতিথি রামু থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইকুল আহমদ ভূইয়া বলেছেন, মাদক ও মানবপাচার প্রতিরোধে পুলিশের পাশাপাশি এলাকার লোকজনকে একযুযোগে কাজ করতে হবে। যেখানেই মানবপাচারকারি দেখেন, সেইখানেই গণধোলাই দিয়ে পুলিশে সোর্পদ করেন। রাত যতক্ষন হউক না কেন এই সব অপরাধ দমনের জন্য থানা পুলিশের সহযোগিতা প্রয়োজন হলে ফোন করবেন।
সভায় সভার সভাপ্রতি খুনিয়াপালং ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ¦ আবদুল গণি সওদাগর বলেছেন, মাদক ও মানবপাচাকারিদের যেখানেই পান সেখানেই গ্রেফতার করে পুলিশে সোর্পদ করুণ।
‘যতই প্রভাবশালি লোকের ছেলে সন্তান হউক না কেন, এই কাজে জড়িত থাকলে আইনশৃংখলা বাহিনীর হাতে তুলে দেয়ার আহবান জানান।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।