২৩ আগস্ট, ২০২৬ | ৮ ভাদ্র, ১৪৩৩ | ৯ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম   ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন

খুনিয়াপালং এ ইয়াবাসহ আটক মোস্তাকের ঘটনায় পৃথক দুই মামলা

রামু উপজেলা খুনিয়াপালং পূর্ব গোয়ালিয়া এলাকা থেকে ইয়াবাসহ মোস্তাক আহমদকে আটকের ঘটনায় পৃথক দুইটি মামলা দায়ের করেছে জেলা গোয়েন্দা পুলিশ ডিবি। জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) কামাল আব্বাস বাদি হয়ে রামু থানায় মামলা দুইটি দায়ের করেন। একটি মামলায় ইয়াবা উদ্ধারের ঘটনায় মোস্তাককে আসামি করা হয়েছে। অপর মামলায় মনছুর আলমকে প্রধান আসামি করে ১৪ জনের নাম উল্লেখ করে সরকারি কাজে বাধার কথা উল্লেখ করে মামলাটি দায়ের করেন। জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ার আবুল হোসেন মামলা দায়ের বিষয়টি স্বীকার করেন।
প্রসঙ্গত: রামু থানাধীন পূর্ব গোয়ালিস্থ নিজ বাড়ীর সামনে থেকে উখিয়া সার্কেল এ,এস,পি জসিম উদ্দিন মজুমদার এর নেতৃত্বে জেলা গোয়েন্দা পুলিশ মোস্তাক আহামদ(৩৫) ৯ হাজার পিস ইয়াবা ও ৭৫ গ্রাম ভাঙ্গা ইয়াবা সহ আটক করে। তাহাকে আটকের পর ৫০/৬০ জন সন্ত্রাসী পুলিশকে লক্ষ্য করে গুলি করিয়া ও ইট পাটকেল নিক্ষেপ করিয়া তাহাকে ছাড়িয়া নিতে চায়। পুলিশ ও পাল্টা গুলি করে। পুলিশ মোট ১২ রাউন্ড গুলি ও লাঠি চার্জ করিলে সন্ত্রাসীরা পালাইয়া যায়। আসামীরা পুলিশের সাথে আধা ঘন্টা গুলি করে ও ইট পাটকেল নিক্ষেপ করে। এই ঘটনায় ডিবি কং/৬৪৮ দুলাল হোসেন ও কং/১১০৫ মোঃ শরীফ উদ্দিন সামান্য আহত হয়।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।