মূল খবরে যান

শিরোনাম
● ঈদগাঁতে মালিকের সাড়ে ৭ কোটি টাকা হাতিয়ে নিল ম্যানেজার● সাংবাদিক এ এইচ সেলিম উল্লাহর মা আর নেই● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন

খুনিয়াপালং ইউনিয়নে ভিজিডি’র চাল বিতরণ

শেয়ার করুন

pic from abdul
রামু উপজেলার বৃহত্তর খুনিয়াপালং ইউনিয়ন পরিষদে গতকাল ২৬ এপ্রিল ভিজিডি’র চাল বিতরণ সম্পন্ন হয়েছে। খুনিয়াপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল মাবুদ এ চাল বিতরণ কর্মসূচি উদ্বোধন করেন। চাল বিতরণ কালে তিনি বলেন, বর্তমান সরকার গরীব ও মেহনতী মানুষের সরকার। বর্তমান সরকারের আমলেই গরীব ও মেহনতি মানুষ সুখে শান্তিতে বসবাস করতে পারে। বর্তমান সরকার গরীবদের সহায়তায় ভিজিডি, অতিদরিদ্রের কর্মসংস্থান কর্মসূচি, প্রতিবন্ধী ও মুক্তিযোদ্ধা ভাতা, গর্ভবতীকালীন মাতৃভাতা, প্রতি দুই ঈদে ভিজিএফ প্রদান সহ বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। যাতে গরীব ও মেহনতি মানুষের সহায়তায় কার্যকরী ভূমিকা পালন করে থাকে।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, প্যানেল চেয়ারম্যান আবু তাহের, ইউপি সদস্য যথাক্রমে নুরুল আলম নুরু, হাজী মোঃ জাকারিয়া, নজির আহমদ, ছৈয়দ আলম সুলতান, জসিম উদ্দিন, হাবিবুর রহমান, লিয়াকত আলী, আলমগীর ছোট্টু, রেহেনা আকতার, সমাজ সেবক আবদুল গফুর কোম্পানী।

শেয়ার করুন