১৮ ফেব্রুয়ারি, ২০২৬ | ৫ ফাল্গুন, ১৪৩২ | ২৯ শাবান, ১৪৪৭


শিরোনাম
  ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি   ●  দৈনিক নিরপেক্ষের স্টাফ রিপোর্টার হলেন তারেক আজিজ   ●  রোহিঙ্গা জনগোষ্ঠীর অধিকার ও স্বপ্ন বাস্তবায়নে জাতীয় অ্যাডভোকেসি সেশন অনুষ্ঠিত    ●  উখিয়া অনলাইন প্রেসক্লাবে ৮ নতুন সদস্য

খুনিয়াপালংয়ের ইয়াবা ডন আলমগীর ইয়াবাসহ গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক:

কক্সবাজারের রামু ক্রসিং হাইওয়ে থানা পুলিশের অভিযানে ৫ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (৬ মে) সন্ধ্যায় রামু ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের উত্তর পাশে মেইনরোড়ে সিএনজিচালিত গাড়ি তল্লাশি করে যাত্রীর ব্যাগে থাকা লেক্সাস বিস্কিটের প্যাকেটে লুকানো এসব ইয়াবা জব্দ করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন রামু ক্রসিং হাইওয়ে থানা পুলিশের ইনচার্জ (ওসি) মো. মেজবাহ উদ্দিন।

গ্রেফতার মাদক কারবারির নাম আলমগীর (৪০)। তিনি রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের পূর্বধেচুয়াপালং ৪ নং ওয়ার্ডের বাসিন্দা আব্দুর রাজ্জাকের ছেলে।

ওসি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মাদক কারবারি আলমগীরকে আটক করা হয়েছে। সিএনজিচালিত গাড়ি নিয়ে যাত্রী সেজে যাওয়ার সময় তার সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করে লেক্সাস বিস্কিটের প্যাকেটে ৫ হাজার ইয়াবা পাওয়া যায়। উদ্ধার করা ইয়াবার আনুমানিক মূল্য ১৫ লাখ টাকা। গ্রেফতার মাদক কারবারির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান পুলিশ কর্মকর্তা মেজবাহ।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।