২৬ আগস্ট, ২০২৬ | ১১ ভাদ্র, ১৪৩৩ | ১২ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম   ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন

খুটাখালীর মুক্তিযোদ্ধা নুরুল আবছার হেলালী লাইফ সাপোর্টে

চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়ন পরিষদের দুই বারের নির্বাচিত সাবেক চেয়ারম্যান, ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা নুরুল আবছার হেলালীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের (আইসিইউতে) লাইফ সাপোর্টে রাখা হয়েছে। গুরুতর অসুস্থ অবস্থায় তাকে ১৯ ফেব্রুয়ারী চমেক হাসপাতালে ভর্তি করা হয়। গত ১৫ ফেব্রুয়ারী আকশ্মিক হৃদরোগে আক্রান্ত হলে প্রথমে পরিবারের লোকজন তাকে জেলা সদর হাসপাতালে ভর্তি করেন। এসময় তার শারীরিক অবস্থা অবনতি হওয়ায় রবিবার সন্ধ্যায় চমেক হাসপাতালের হৃদরোগ বিভাগের আইসিইউতে স্থানান্তর করা হয়। বর্তমানে তার অবস্থা শঙ্কামুক্ত নয় বলে জানিয়েছন বিশেষজ্ঞ চিকিৎসক। জানা গেছে প্রবীন এ আওয়ামীলীগ নেতা দীর্ঘ চার দশক ধরে খুটাখালী ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি, কিশলয় আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি, আল ফরমুজ লেচুমাকরিম বালিকা দাখিল মাদ্রাসা ও খুটাখালী কিশলয় আদর্শ শিক্ষা নিকেতন পরিচালনা কমিটির সভাপতির দায়িত্ব পালন করেছেন। তিনি বর্ণিত ইউনিয়নের উত্তর ফুলছড়ি চেয়ারম্যান পাড়ার মরহুম আলহাজ আহম্মদ খাইরের বড় পুত্র এবং বর্তমানে কক্সবাজার শহরের বাহার ছড়ার অধিবাসি।
খুটাখালী আওয়ামীলীগের বড়পুত্র ও আওয়ামীলীগ পরিবারের অভিভাবক নুরুল আবছার হেলালীর রোগমুক্তি কামনায় তার পরিবার ও ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক এম বেলাল আজাদ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জেলা, উপজেলা ও ইউনিয়নবাসীসহ সকল শুভাকাংখিদের কাছে দোয়া কামনা করেছেন। ইতিমধ্যে ইউনিয়নের বিভিন্ন মসজিদ ও শিক্ষা প্রতিষ্ঠানে তার দ্রুত সুস্থতা কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।