১৫ মার্চ, ২০২৬ | ১ চৈত্র, ১৪৩২ | ২৫ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার

খুটাখালীতে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীর র‌্যালী ও সমাবেশ

বাংkk-jobodolলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৩৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়ন যুবদল আহ্বায়ক কমিটির নেতৃত্বে র‌্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ২৭ অক্টোবর বৃহস্পতিবার বিকেলে অনুষ্ঠিত র‌্যালীটি কিশলয় স্কুল গেইট থেকে শুরু হয়ে মহাসড়ক পদক্ষিণ করে যাত্রী ছাউনি এলাকায় এসে শেষ হয়। ইউনিয়ন যুবদল আহ্বায়ক আনিছুর রহমানের সভাপতিত্বে র‌্যালীত্তোর সমাবেশ পরিচালনা করেন আহ্বায়ক কমিটির সিনিয়র সদস্য নাছির উদ্দিন। এতে ইউনিয়ন বিএনপি সভাপতি অধ্যক্ষ এসএম মনজুর, সহ সভাপতি এম জাফর আহমদ, সাধারণ সম্পাদক শফিকুর রহমান শফি মেম্বার, সাংগঠনিক সম্পাদক ডা. শফিউল আলম, ইউনিয়ন যুবদল আহ্বায়ক কমিটির সদস্য সচিব অধ্যাপক মো: ইদ্রীস, সদস্য কামাল উদ্দিন প্রমুখ বক্তব্য রাখেন। এসময় প্রবীন বিএনপি নেতা মো: শুক্কুর মেম্বার, কাজী জাহেদ নেওয়াজ, মিজানুর রহমান, মো: ফরিদুল ইসলাম, মো: মহিদু, বাহাদুসহ ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দলের প্রায় ৫ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।