২২ আগস্ট, ২০২৬ | ৭ ভাদ্র, ১৪৩৩ | ৮ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম   ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন

খুটাখালীতে পলাতক অাসামী অাটক

tmp_26242-soltan1-744183383

দীর্ঘদিন ধরে পলাতক থাকার পর অবশেষে নারী নির্যাতন প্রতারণাসহ একাধিক মামলার আসামী মো: সোলতান (৪৫) কে আটক করেছে পুলিশ। গতকাল সোমবার গভির রাতে চকরিয়া থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে বাড়ি থেকে আটক করেন। মো: সোলতান চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের গর্জনতলী গ্রামের মৃত আবদুর রহমানের পুত্র।
চকরিয়া থানা পুলিশ সূত্রে জানা যায়, মো: সোলতানের বিরুদ্ধে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট আদালতে নারী ও শিশু নির্যাতন মামলা যার নং ৫০৬/১৫ ও চকরিয়া জুলিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে ফৌজদারী মামলা রয়েছে। যার নং ৪৪১/১৬। থানা পুলিশের এসআই সুকান্ত আটকের সত্যতা নিশ্চিত করে জানান, তার বিরুদ্ধে নারী নির্যাতন মামলাসহ একাধিক মামলা রয়েছে এবং মঙ্গলবার বিকেলে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।