১৮ এপ্রিল, ২০২৬ | ৫ বৈশাখ, ১৪৩৩ | ২৯ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  ইউজিসি ও শিক্ষা মন্ত্রণালয়ের টিমের সঙ্গে সাউথ কোরিয়া গেলেন লায়ন মো. মুজিবুর রহমান   ●  কক্সবাজার সদর হাসপাতালে দায়িত্ব পেলেন উখিয়ার ডা. নুরুল আবছার শিমুল   ●  উখিয়ায় বসতভিটা দখলকে কেন্দ্র করে হামলা: নারী-পুরুষসহ আহত ৪, এলাকায় আতঙ্ক   ●  বার কাউন্সিলে উত্তীর্ণ সিবিআইইউ শিক্ষার্থীদের সংবর্ধনা   ●  এআই বিষয়ে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে সেমিনার   ●  প্রতারণা-জালিয়াতিই যেন বেলায়তের নীতি!   ●  উখিয়ায় প্রত্যন্ত এলাকার দেড় শতাধিক পরিবার পেল কৃষি উপকরণ   ●  পাতাবাড়ি স্কুল প্রাক্তনদের পুনর্মিলনী ২৮ মার্চ   ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ

খুটাখালীতে গাছের নিচে চাপা পড়ে শিশুর করুন মৃত্যু


চকরিয়া উপজেলার খুটাখালীতে গাছের নিচে চাপা পড়ে এক শিশুর করুন মৃত্যু হয়েছে। শুক্রবার বিকাল সাড়ে ৩টার সময় ইউনিয়নের গর্জনতলী নলবুনিয়া এলাকায় ঘটে এ ঘটনা। শিশুটির নাম মো: মনিরুল করিম (৫)। সে বর্ণিত ইউনিয়নের নলবুনিয়া গ্রামের জসিম উদ্দিনের কনিষ্ট পুত্র ও গর্জনতলী বেসরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণীর ছাত্র বলে জানা গেছে।
শিশুটির পরিবার সূত্রে জানা গেছে, পার্শ্ববর্তী রশিদ আহমদ তার বাড়ির আঙ্গীনার তুলা গাছ কর্তন করছিলেন। গাছ কর্তনের একপর্যায়ে লোকজনের অজান্তে শিশু মনিরুল করিম গাছের নিচ দিয়ে দৌড় দেয়। সাথে সাথে গাছটি তার মাথার উপর গিয়ে পড়ে। এসময় সে গুরুত্বর আহত হয়। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে মালুমঘাট খ্রীষ্টান হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। স্থানীয় ৪ নং ওয়ার্ড মেম্বর অলি আহমদ শিশুটির মৃত্যুর ঘটনা নিশ্চিত করেছেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।