২৬ আগস্ট, ২০২৬ | ১১ ভাদ্র, ১৪৩৩ | ১২ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম   ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন

খুটাখালীতে অর্ধ ডজন যুবক ইয়াবা ব্যবসায় জড়িত

yaba_200_200
চকরিয়া উপজেলার খুটাখালীতে অর্ধ ডজন যুবক ইয়াবা ব্যবসা করে লাখপতি হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। জানা গেছে পুলিশ প্রশাসনের চোখকে ফাঁকি দিয়ে ইয়াবা ব্যবসা করে আসছে বাজারসহ এলাকার কিছু চিহ্নিত ইয়াবা ব্যবসায়ী। ইউনিয়নে ইয়াবা এখন সহজলভ্য হয়ে উঠেছে। যেন হাত বাড়ালেই যেখানে-সেখানে পাওয়া যাচ্ছে এ মরণ ঘাতক ট্যাবলেট ইয়াবা। ফলে দিন দিন আসক্ত হয়ে বিপদগামী হচ্ছে এলাকার তরুণ যুবকরা।
স্থানীয়রা জানায় খুটাখালী বাজারের আশপাশের জনৈক এক ইয়াবার গড়ফাদার এখানে টেকনাফ থেকে ইয়াবা এনে তার কেন্দ্রীক একটি ইয়াবা চোরাচালানীর সিন্ডিকেট খোলা বাজারে সরবরাহ করে নেশা আসক্তের সংখ্যা বাড়াচ্ছে। বিশেষ কারনে তার নাম প্রকাশ করা গেলনা। বলতে গেলে এখন খুটাখালী বাজার ও বিভিন্ন এলাকায় ছদ্মা বেশে মুখোশধারী চিহ্নিত কিছু তরুণ যুবকরা ইয়াবা ব্যবসা চালিয়ে যাচ্ছে বীরদর্পে। ইয়াবার এ সহজলভ্যতার কারণে ছাএ ও যুব সমাজকে নিয়ে প্রায় উদ্বিগ্ন তাদের পরিবার । কারণ যে কোন মূহুর্তে তাদের ছেলে মেয়েদের মাঝে ইয়াবা সংক্রমক নামক এ বিষ আক্রান্ত হওয়ার ভয়ে এলাকার সাধারণ মানুষ রয়েছে চরম আতংকে।
নাম প্রকাশে অনিচ্ছুক জনৈক ব্যবসায়ী জানান, ইয়াবার প্রচলন দীর্ঘ দিনের হলেও সাম্প্রতিক সময়ে এলাকার চিহ্নিত যুবকেরা কোটিপতি হওয়ার আশায় এ ব্যবসায় জড়িয়ে পড়েছে।
চকরিয়া থানার ওসি প্রভাষ চন্দ্র ধর বলেন, খুটাখালীর ইয়াবা ব্যবসায়ীদের ধরতে পুলিশী তৎপরতা আগের চেয়ে বৃদ্ধি রয়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।