২০ জুন, ২০২৬ | ৬ আষাঢ়, ১৪৩৩ | ৪ মহর্‌রম, ১৪৪৮


শিরোনাম
  ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক   ●  নজিবুল ইসলামের বৃক্ষরোপণ কর্মসূচি : গ্রামীণ জনপদের মানুষের মুখে হাসি   ●  বিবেক’কে জাগ্রত রেখে দেশ ও মানুষের জন্য কাজ করতে হবে- অতিরিক্ত আইজি শাহাবুদ্দিন খান

খুটাখালী ৮ নং ওয়ার্ড যুবদলের সম্মেলণ ও কাউন্সিল সম্পন্ন

kk-jobodolবাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল চকরিয়া উপজেলার খুটাখালী শাখার ৮ নং ওয়ার্ড যুবদলের সম্মেলণ ও কাউন্সিল গতকাল শুক্রবার বিকেলে স্থানীয় দক্ষিণ ফুলছড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে সম্পন্ন হয়েছে। ৮ নং ওয়ার্ড যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলামের সভাপতিত্বে ইউনিয়ন যুবদল আহ্বায়ক কমিটির সিনিয়র সদস্য নাছির উদ্দিনের সঞ্চালনায় শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাহাবুবুর  রহমান। সম্মেলন ও কাউন্সিল উদ্ভোধন করেন ইউনিয়ন যুবদল আহ্বায়ক আনিছুর রহমান। এতে আমন্ত্রিত প্রধান অতিথির বক্তব্য রাখেন সদ্য ঘোষিত ইউনিয়ন বিএনপির আহ্বায়ক জাফর আহমদ। বিশেষ অতিথিদের মধ্যে ইউনিয়ন বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য সচিব ফরিদুল ইসলাম বক্তব্য রাখেন, প্রধান বক্তার বক্তব্য রাখেন ইউনিয়ন যুবদল আহ্বায়ক কমিটির সদস্য সচিব অধ্যাপক মো: ইদ্রিস। ‘বিশেষ বক্তাদের মধ্যে ইউনিয়ন যুবদল আহ্বায়ক কমিটির সিনিয়র সদস্য কামাল উদ্দিন, নুরুল আবছার, বদিউল আলম বকুল, জাহাঙ্গীর, ছাত্রদল সভাপতি শীষ মোহাম্মদ রাসেল, সাধারণ সম্পাদক সাজেদুল আজিম প্রমুখ বক্তব্য রাখেন। এসময় ইউনিয়ন যুবদল নেতা জয়নাল আবেদীন, আলী আহমদ, রাসেল, গিয়াস উদ্দিন, আবুল হাসেম, মাহাবুবুর রহমান, মাহাবুব, নাছির উদ্দিন বাবুল, জাইতুন, বেলাল, জাহেদসহ ৮ নং ওয়ার্ড যুবদলের প্রায শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। সভায় বক্তারা ওয়ার্ড যুবদলকে সুসংগঠিত করে সাবেক যোগাযোগ মন্ত্রি বিএনপি স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব সালাহ উদ্দিন আহমদের হাতকে শক্তিশালী করার জন্য আহ্বান জানানো হয়।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।