২০ আগস্ট, ২০২৬ | ৫ ভাদ্র, ১৪৩৩ | ৬ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন   ●  কক্সবাজারে বনভূমি দখল উচ্ছেদে গিয়ে হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ ৫ বনকর্মী আহত

খুটাখালী রাবারড্যাম সড়ক লন্ডভন্ড

চকরিয়া উপজেলার খুটাখালী উত্তর ফুলছড়ি রাবার ড্যাম সড়ক লন্ডভন্ড হয়ে গেছে। জনগুরুত্বপূর্ণ এ সড়কে চলাচলরত লোকজনের দূর্ভোগ দিন দিন বাড়ছে। ছড়া তীরবর্তী ৭ গ্রামবাসি রয়েছে চরম ঝুঁকিতে। সংশ্লিষ্ট এলাকার ৫ শতাধিক পরিবারের লোকজনের মধ্যে বিরাজ করছে চরম আতংক। সর্বস্ব হারানোর ভয়ে দিন কাটছে ঐ সব গ্রামের শত শত পরিবারের। ছড়ার পাশ দিয়ে যাওয়া সড়কটিতে দীর্ঘ কয়েক বছর ধরে উন্নয়নের কোন ছোঁয়া লাগেনি। যার কারনে এ বেহাল দশা বিরাজ করছে বলে জানান এলাকাবাসি।
স্থানীয়রা জানিয়েছেন, আধা কি:মিটারের এ রাস্তাটির প্রায় অংশ নদী গর্ভে বিলিন হয়েছে। ১শ মিটার রাস্তা ভেঙ্গে জির্ণশীর্ণ হয়েছে। যান চলাচলতো দূরের কথা স্বাভাবিক ভাবে হাটা চলাই এখন মুশকিল হয়ে পড়েছে। স্কুল-কলেজগামী ছেলে মেয়েরা পড়েছে চরম বিপাকে। এত কিছুর পরও স্থানীয় পরিষদ, উপজেলা প্রশাসন ও পানি উন্নয়ন  বোর্ডের (পাউবো) কোন উদ্দ্যোগ দেখা যাচ্ছে না। ছড়া তীরবর্তী ও রাবার ড্যাম সড়ক দিয়ে প্রতিদিন চলাচলকারী লোকদের দূর্ভোগের অন্ত নেই।
স্থানীয় ব্যবসায়ী মুর্শেদুল ইসলাম জানান, রাবার ড্যাম সড়কের পাশ দিয়ে প্রবাহিত খুটাখালী ছড়ার পশ্চিম পাশের ১শ মিটার রাস্তা ভেঙ্গে পড়েছে। নদী ক্রমশই পাড়ার দিকে এগিয়ে আসছে। আধা কিলোমিটারের বেশি দীর্ঘ এ রাস্তাটি বিলীন হলে হুমকির মুখে পড়বে ৭ নং ওয়ার্ডের চেয়ারম্যান পাড়া, খাস ঘোনা, আজল্লা পাড়া, লুই ঘোনা, কচি কাটা, ঘাটঘর, রাবার ড্যাম এলাকার বিস্তীর্ণ  জনপদ। বর্তমানে শতাধিক পরিবার, দেড় শ একর ধানি জমি, অর্ধ শতাধিক মৎস্য চাষের পুকুর চরম ঝুঁকির মধ্যে রয়েছে। দ্রুত ভাঙ্গন প্রতিরোধে উদ্যোগ না নিলে সড়কটি নদীতে বিলিন হয়ে যাবে বলে আশংকা প্রকাশ করছেন স্থানীয়রা।
এলাকাবাসী জানান, ভাঙ্গন রোধে বিভিন্ন সময়ে আশ্বাসের বাণী শুনা গেলেও কার্যকর কোন  পদক্ষেপ মিলছেনা। সড়ক রক্ষায় ইতিমধ্যে চকরিয়া উপজেলা চেয়ারম্যান বরাবর লিখিত আবেদনও করা হয়েছে। এছাড়া সড়কের দানু সওদাগরের বাড়ি থেকে নুরুল ইসলাম হেলালীর বাগান পর্যন্ত চরম ঝুঁকিতে রয়েছে বলে দাবি করেন তারা।
৭ নং ওয়ার্ড মেম্বার জানান, সড়কের বেহাল দশা ও ভাঙ্গন বিষয়ে চকরিয়া উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব জাফর আলমকে জানানো হয়েছে। তিনি বরাদ্ধ পেলে দ্রুত কাজ করা হবে বলে আশ্বস্থ করেছেন।
কক্সবাজার পাউবো’র নির্বাহী প্রকৌশলী জানিয়েছেন, নদী শাসন অত্যান্ত ব্যায় বহুল কাজ তারপরও রাবার ড্যাম সড়কের ভাঙ্গন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য উর্ধ্বতন কর্র্তপক্ষকে নির্দেশ দেয়া হয়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।