মূল খবরে যান

শিরোনাম
● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল

খুটাখালী বাজার ক্ষুদ্র বণিক সমবায় সমিতির বার্ষিক সাধারণ সভা সম্পন্ন

শেয়ার করুন

চকরিয়া উপজেলার খুটাখালী বাজার ক্ষুদ্র বণিক সমবায় সমিতি লিঃ (রেজি নং: ২১৩৭/২০১৫) এর বার্ষিক সাধারণ সভা ও বনভোজন গতকাল শুক্রবার (৬ জানুয়ারী) স্থানীয় দিগন্ত কিডস্ কেয়ার স্কুল মিলনায়তনে সম্পন্ন হয়েছে। সমিতির অর্থ সম্পাদক মোহাম্মদ আবু সাঈদের সঞ্চালনায় অনুষ্ঠিত সাধারণ সভায় সভাপতিত্ব করেন সমিতির কার্যকরী পরিষদের সভাপতি ব্যবসায়ী আবুল কালাম।
শুরুতে পবিত্র কোরআন থেকে পাঠ করেন কার্যকরী পরিষদের সদস্য হুমায়ুন কবির। সমিতির সদস্য শীষ মোহাম্মদ রাসেলের উদ্ভোধনী বক্তব্যের মাধ্যমে সভায় অন্যান্যদের মধ্যে কার্যকরী কমিটির সদস্য মুসলিম উদ্দিন, আবদুর রহমান, সমিতির অন্যতম সদস্য শফিকুল ইসলাম, মাঈনুল ইসলাম ও মো: হানিফ বক্তব্য রাখেন। বিগত ২০১৫-১৬ অর্থ বছরের সমিতির আয় ব্যয় বিবরণী পাঠ করেন প্রতিষ্ঠাতা সেক্রেটারী মোহাম্মদ বেলাল উদ্দিন। এসময় কার্যকরী পরিষদের সদস্য শাহাজাহান, মুজিবুর রহমান, শেখ আহমদ সহ সমিতির ২৪৪ টি শেয়ারের বিপরীতে প্রায় ২ শতাধিক সদস্য উপস্থিত ছিলেন। সভায় বক্তারা সমিতির কার্যক্রমের উপর সন্তোষ্ট প্রকাশ করে আগামীতে সমিতির উন্নয়নের উপর গুরুত্বারূপ করেন। পরে উপস্থিত সদস্যদের মাঝে দুপুরের মধ্যাহ্ন ভোজ পরিবেশন করা হয়। উল্লেখ্য বিগত ২০১৫ সালে খুটাখালী বাজারের ক্ষুদ্র ব্যবসায়ীদের নিয়ে সমিতির সাংগঠনিক কার্যক্রম শুরু করা হয়। বর্তমানে সমিতির সদস্য সংখ্যা ২০২ জন।

শেয়ার করুন