মূল খবরে যান

শিরোনাম
● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে

খুটাখালী নাইফর ঘোনায় অবৈধ মাটিকাটা পুলিশী বাঁধায় পন্ড

শেয়ার করুন

অবৈধভাবে প্রায় ২৬৫ একরের চিংড়ি ঘের দখল করে মাটি কেটে জবর দখলের অপচেষ্টা অবশেষে পুলিশী বাধায় পন্ড হয়েছে। গতকাল বুধবার সকালে চকরিয়া থানা পুলিশের এসআই তানভির আহমদ, সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে এসে দখলদারদের উচ্ছেদ করে মাটি কাটা বন্ধ করে দেয়। তবে পুলিশ চলে যাওয়ার পর দখলদারেরা পুনরায় মাটি কাটা অব্যাহত রেখেছেন বলে অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের ফুলছড়ি মৌজার নাইফর ঘোনা (বড় ঘোনা) নামক এলাকায়। উচ্ছেদের পরও ফের রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকা করছেন স্থানীয়রা। তারা অবৈধ ভাবে লিজ নিয়ে চিংড়ি ঘের দখলদারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার জন্য থানা পুলিশের হস্তক্ষেপ কামনা করেছেন।
নাইফর ঘোনার জমির মালিক স্থানীয় কামাল হোছনের পুত্র মো: রহিম উদ্দিন লিখিত চকরিয়া থানায় দায়েরকৃত এজাহারে জানা যায়, গত ২০ ডিসেম্বর ইউনিয়নের ৭ নং  ওয়ার্ডের কাঠালিয়া পাড়ার মৃত আমীর সোলতানের পুত্র ডা. আবুল বশর সহ ৬০/৭০ জন অবৈধ অস্ত্রধারী বন্ধুক, দা, কিরিচ, লোহার রড, লাটি নিয়ে অবৈধভাবে নাইফর ঘোনার প্রায় ২৬৫ একর জমিতে স্কাবাটার গাড়ি দিয়া মাটি কেটে গভির ভাবে জলাশয় সৃষ্টি করেন। বিষয়টি অপরাপর জমির মালিকদের নজরে আসলে তারা দখলদারদের বাধা দেন। এক পর্যায়ে দখলদারেরা জমির মালিকদের অশ্লিল ভাষায় গালি গালাজ করে মেরে লাশ গুম করার হুমকি দেন। যার কারণে প্রাণ ভয়ে তারা ঘের এলাকা থেকে পালিয়ে এসে চকরিয়া থানায় লিখিত এজাহার দায়ের করেন। ঘের মালিকদের অভিযোগ, দখলদারেরা সন্ত্রাসী, জবরদখলদার ও অবৈধ অস্ত্রধারী হওয়ায় তারা থানা পুলিশের হস্তক্ষেপ কামনা করেছেন। এদিকে এজাহারের পরিপ্রেক্ষিতে চকরিয়া থানা পুলিশের এসআই তানভির আহমদ, এ এসআই জুয়েল, সঙ্গীয় ফোর্স নিয়ে গতকাল বুধবার সকালে নাইফর ঘোনা চিংড়ি ঘের থেকে অবৈধ দখলদারদের মাটি কাটা বন্ধ করে দেয়।

শেয়ার করুন