২৬ আগস্ট, ২০২৬ | ১১ ভাদ্র, ১৪৩৩ | ১২ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম   ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন

খুটাখালী তমিজিয়া ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ ওমর হামজার মা আর নেই

চকরিয়া উপজেলার খুটাখালী তমিজিয়া ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ মুহাম্মদ ওমর হামজার গর্ভধারীনি মা সোলতান বিবি ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি…..রাজেউন। শুক্রবার ১০ মার্চ দুপুর পৌনে ১২ টার সময় নিজ বাস ভবনে তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১১৮ বছর। তিনি ইউনিয়নের পশ্চিম নয়াপাড়ার মরহুম আলহাজ্ব অলি আহমদের স্ত্রী। মৃতু কালে তিনি ২ ছেলে ৪ কন্যাসহ অসংখ্য আত্বিয়স্বজন ও গুনগ্রাহী রেখে যান। একইদিন বাদে মাগরিব তমিজিয়া মাদ্রাসা মাঠে মরহুমার জানাযা শেষে নয়াপাড়া কবরস্থানে তাকে দাফন করা হয়েছে। জানাযায় ইমামতি করেন মরহুমার পুত্র মুহাম্মদ ওমর হামজা।
মরহুমার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন খুটাখালী ইউপি চেয়ারম্যান মুহাম্মদ আবদুর রহমান, তমিজিয়া ডিগ্রি মাদ্রাসার উপাধ্যক্ষ রাহমতুচ্ছালাম, খুটাখালী উচ্চ বিদ্যালয় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কামাল উদ্দিন, কিশলয় আদর্শ শিক্ষা নিকেতন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নুরুল কবির, কিশলয় বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলহাজ্ব চৌধুরী মুহাম্মদ তৈয়ব, আল-ফরমুজ লেচুমা করিম বালিকা দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আবদুস শুক্কুর হেলালী, ফুলছড়ি ইসলামিয়া আদর্শ দাখিল মাদ্রাসার সুপার মাওলানা বশির আহমদ, আল্লাহরদান বহলতলী এন্টারপ্রাইজ পরিচালক আকতার কামালসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।