১০ জুলাই, ২০২৬ | ২৬ আষাঢ়, ১৪৩৩ | ২৪ মহর্‌রম, ১৪৪৮


শিরোনাম
  ●  প্রতিক্রিয়া : ৫ না ৮—রোহিঙ্গা ক্যাম্পে আসলে কতজন নিহত? সংখ্যার এই বিভ্রান্তির দায় কার?   ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক

খালেদার বিচার দাবিকারীদের বিচার করা হবে : বিএনপি

Riponবিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিচারের জন্য বিশেষ ট্রাইব্যুনাল গঠন করা হবে সরকারি দলের এমন বক্তব্যের তীব্র সমালোচনা করেছেন বিএনপির মুখপাত্র ড. আসাদুজ্জামান রিপন।তিনি বলেন, নাশকতার অভিযোগে খালেদা জিয়ার বিচার করতে বিশেষ ট্রাইব্যুনাল গঠনের কথা বলা হচ্ছে, সে অভিযোগ ভিত্তিহীন। যারা তার বিচারের জন্য তদবির করছেন, পরবর্তীতে তাদেরই বিচারের আওতায় আনা হবে।

সোমবার দুপুরে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে নিয়মিত ব্রিফিংয়ে আসাদুজ্জামান রিপন  এ মন্তব্য করেন। তিনি বলেন, যে অভিযোগটি বিএনপি চেয়াপারসনের ওপর দাঁড় করানো হয়েছে, তা ভিত্তিহীন। বরং নাশকতার সঙ্গে কারা জড়িত, কারা এর হোতা, আন্তর্জাতিকভাবে তদন্ত হলে তা বেরিয়ে আসবে।

সৈয়দ আশরাফের প্রসঙ্গ টেনে বিএনপির মুখপাত্র বলেন, একজন মন্ত্রী নিয়মিত মন্ত্রণালয়ে আসেন না তাই তাকে মন্ত্রিত্ব থেকে বাদ দেয়া হয়েছে। অথচ সরকারের দুর্নীতিবাজ মন্ত্রীরা এখনো বহাল তবিয়তে আছেন, যা শোভনীয় নয়।

বিএনপির অবস্থা সম্পর্কে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে রিপন বলেন, ষাটের দশকে আইয়ুব সরকারের নিপীড়নে আওয়ামী লীগও বিলীন হয়ে যাওয়ার পথে ছিল। কিন্তু মানুষের ভালোবাসায় তারা আবারো ফিরে এসেছে। বিএনপিও ফিরে আসবে। তিনি বলেন, বিরোধী দলকে এভাবে দমন করে যদি সরকার মনে করে স্বস্তিতে আছে, তা ভুল। আসলে তারা স্বস্তিতে নেই। আওয়ামী লীগ পুরনো দল হিসেবে তাদের জানা আছে, এভাবে দমন-পীড়ন, জেল-জুলুম করে বিএনপিকে শেষ করা যাবে না। এমন চলতে থাকলে জনগণের ক্ষোভের আগুন সারাদেশে ছড়িয়ে পড়বে।

সংবাদ সম্মেলনে যুবদল সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, বিএনপির শিক্ষাবিষয়ক সম্পাদক খায়রুল কবীর খোকন, বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম প্রমুখ উপস্থিত ছিলেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।