১৮ মার্চ, ২০২৬ | ৪ চৈত্র, ১৪৩২ | ২৮ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার

খালেদার প্রস্তাবনা নিয়ে বঙ্গভবনে যাচ্ছে বিএনপি

BNP-sm20160807091259
রাষ্ট্রপতির সাক্ষাতের অনুমতি না পাওয়ায় নির্বাচন কমিশন (ইসি) পুনর্গঠন নিয়ে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রস্তাবনা বঙ্গভবনে পৌঁছে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। মঙ্গলবার বেলা ১১টায় বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর জেনারেল (অবঃ) রুহুল আলম চৌধুরী ও সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবিরর রিজভী প্রস্তাবনা নিয়ে বঙ্গভবনে যাবেন।
বিএনপি চেয়ারপারসনেরর প্রেস উইং সদস্য শায়রুল কবির খান একথা জানান। তিনি জানান, রাষ্ট্রপতির সাক্ষাতের অনুমতি পাওয়া যায়নি। তবে কাল (মঙ্গলবার) বঙ্গভবনে চেয়ারপারসনের প্রস্তাবনা পৌঁছে দেয়া হবে।
গত ১৮ নভেম্বর নির্বাচন কমিশন পুনর্গঠনে ১৩ দফা প্রস্তাব দেন বেগম খালেদা জিয়া। এরপর রাষ্ট্রপতির কাছে আনুষ্ঠানিকভাবে পৌঁছে দিতে বিভিন্ন মাধ্যমে চেষ্টা করে বিএনপি। তবে বিএনপি নেতারা আশা করলেও শেষ পর্যন্ত সাক্ষাতের অনুমতি মেলেনি।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।