১৪ মার্চ, ২০২৬ | ১ চৈত্র, ১৪৩২ | ২৪ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি

খালেদাকে নববর্ষের শুভেচ্ছা জানালেন হাসিনা

khaleda-hasina-thereport24


এনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে পয়লা বৈশাখের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলা নববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রটোকল কর্মকর্তা খুরশীদ আলম খালেদা জিয়ার কার্যালয়ে শুভেচ্ছা কার্ড পৌঁছে দেন।

প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে রবিবার সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদ ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদকে বাংলা নববর্ষের শুভেচ্ছা কার্ড পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রধানমন্ত্রীর প্রটোকল কর্মকর্তা খুরশীদ আলম রবিবার বিকেল ৩টা ৫০ মিনিটে বিরোধীদলীয় নেতার পক্ষে তার সহকারী একান্ত সচিব সুজাউল ইসলাম, বিকাল ৩টা ৫৫ মিনিটে জাতীয় পার্টির চেয়ারম্যানের পক্ষে তার একান্ত সচিব সাইদুল আলম এবং বিকাল ৫টা ১৫ মিনিটে বিএনপি চেয়ারপারসনের পক্ষে তার নির্বাহী কর্মকর্তা মো. জসিম উদ্দীনের কাছে বাংলা নববর্ষের এ শুভেচ্ছা কার্ড পৌঁছে দেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।