৬ আগস্ট, ২০২৬ | ২২ শ্রাবণ, ১৪৩৩ | ২২ সফর, ১৪৪৮


শিরোনাম
  ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন   ●  কক্সবাজারে বনভূমি দখল উচ্ছেদে গিয়ে হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ ৫ বনকর্মী আহত   ●  স্নাতকের শেষবর্ষের ছাত্র ইমরানকে ‘ছাত্রলীগ ট্যাগ’ লাগিয়ে নাশকতা মামলায় চালান, পরীক্ষা চলাকালেই পাঠানো হলো কারাগারে   ●  প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন এম মনজুর আলম মেম্বার   ●  টেকনাফে সরকারী জমি ও ভবন দখল!

খালেদাকে ডিভিশন দেয়ার নির্দেশ     

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় কারাদণ্ড পাওয়া বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ডিভিশন দেয়ার নির্দেশ দিয়েছেন আদালত। রোববার সকালে পুরনো ঢাকার বকশীবাজারের আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত অস্থায়ী বিশেষ জজ আদালত-৫ এর বিচারক ড. আখতারুজ্জামান এ নির্দেশ দেন। এরআগে খালেদা জিয়ার আইনজীবীরা আদালতে ডিভিশনের আবেদন জানান। একই সঙ্গে আরেকটি আবেদন কারা কর্তৃপক্ষের কাছেও জমা দেয়া হয়।

খালেদা জিয়ার আইনজীবী সানাউল্লা মিয়া পরিবর্তন ডটকমকে বলেন, ‘আমরা ম্যাডামের ডিভিশন চেয়ে আবেদন করেছিলাম। বিচারক সেটি গ্রহণ করে কারাবিধ মেনে কর্তৃপক্ষকে তার (খালেদা জিয়া) ডিভিশন দিতে নির্দেশ দিয়েছেন।’

গত ৮ ফেব্রুয়ারি পুরনো ঢাকার বকশীবাজারের আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত অস্থায়ী বিশেষ আদালত-৫ এর বিচারক ড. আখতারুজ্জমানা জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দেন।

এছাড়া এ মামলায় তারেক রহমানসহ বাকি আসামিদের ১০ বছর করে কারাদণ্ড এবং অর্থ জরিমানা করেন।

রায়ের পরপরই খালেদা জিয়াকে নাজিম উদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারে নেয়া হয়। নির্জন কারাগারের একমাত্র বন্দি হিসেবে তিনি সেখানেই আছেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।