৬ জুলাই, ২০২৬ | ২২ আষাঢ়, ১৪৩৩ | ২০ মহর্‌রম, ১৪৪৮


শিরোনাম
  ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক   ●  নজিবুল ইসলামের বৃক্ষরোপণ কর্মসূচি : গ্রামীণ জনপদের মানুষের মুখে হাসি

খালেদা-বার্নিকাট বৈঠক শুরু

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে বৈঠকে বসেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শিয়া ব্লুম বার্নিকাট। আজ বুধবার বিকাল পৌনে পাঁচটার দিকে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক শুরু হয়েছে।
বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং সূত্রে জানা গেছে, বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত রয়েছেন। এ বিষয়ে বৈঠকে শেষে সংবাদ মাধ্যমকে আনুষ্ঠানিকভাবে অবহিত করা হবে।
এর আগে মঙ্গলবার বিএনপির একটি সূত্র  জানায়, বার্নিকাটের এই বৈঠক রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ। বিশেষ করে যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসনের কাছে বিএনপির অবস্থান বিষয়ে পরিষ্কার ধারণা পাওয়া যাবে বুধবারের বৈঠকে। এ বৈঠকে যুক্তরাষ্ট্র সরকারের নতুন কোনও নীতি নিয়েও আলোচনা হতে পারে। এক্ষেত্রে যুক্তরাষ্ট্র-বাংলাদেশ সম্পর্ক নিয়ে দুইপক্ষের আলোচনা হবে।
উল্লেখ্য, যুক্তরাষ্টের রাষ্ট্রদূত বার্নিকাটের সঙ্গে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার এর আগে ২০১৬ সালের ২৪ জানুয়ারি বৈঠক অনুষ্ঠিত হয়েছিল।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।