মূল খবরে যান

শিরোনাম
● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল● দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম● সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন● কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য● পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু● উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ● আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর● ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন● জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন

খালেদা জিয়ার প্রস্তাবে রাষ্ট্রপতি অালোচনার ব্যবস্থা করবেন: সুজন সম্পাদক

শেয়ার করুন

4c604cf84001c6295972b0f012cc3927-57121f0be1918
শক্তিশালী নির্বাচন কমিশন (ইসি) গঠনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার যে প্রস্তাব দিয়েছেন, তা বিবেচনায় নিয়ে রাষ্ট্রপতি আলাপ-আলোচনার ব্যবস্থা করবেন বলে আশা করছেন সুশাসনের জন্য নাগরিক (সুজন) সাধারণ সম্পাদক ড.বদিউল আলম মজুমদার।

মঙ্গলবার বিকেলে শ্রীমঙ্গল প্রেসক্লাবে সুশাসনের জন্য নাগরিক সুজন কমিটি গঠনের লক্ষ্য এক মতবিনিময় সভায় তিনি সব কথা বলেন।

সুজন সম্পাদক বলেন, ‘প্রধানমন্ত্রী বলেছেন, তিনি বিতর্কিত নির্বাচন দেখতে চান না। তাহলে বিএনপি একটা বড় দল এবং খালেদা জিয়া যে বক্তব্য দিয়েছেন সেটা গুরুত্বের সঙ্গে নেওয়া দরকার। তবে সবকিছু যে গ্রহণযোগ্য হবে তা না। তাই আলাপ আলোচনার মাধ্যমে সমাধান করা দরকার। সমাধান যাতে আমরা জাতীয় ঐক্যমত্ত গড়ে তুলতে পারি। জাতীয় ঐক্যমত্ততা শুরু হতে পারে এই নিবাচন কমিশনের মাধ্যমে।’

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান হেলেনা চৌধুরী, প্রেসক্লাবের সাবেক সেক্রেটারি সৈয়দ নেসার আহমদ, সুজন সদস্য ও সাংবাদিক সৈয়দ ছায়েদ আহমদ, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি নোমান সিদ্দিকী, স্কুল শিক্ষক একরামুল কবির প্রমুখ।

শেয়ার করুন