মূল খবরে যান

শিরোনাম
● ঈদগাঁতে মালিকের সাড়ে ৭ কোটি টাকা হাতিয়ে নিল ম্যানেজার● সাংবাদিক এ এইচ সেলিম উল্লাহর মা আর নেই● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন

খালেদা জিয়ার আগমনে উখিয়া বিএনপির যৌথ সভা বুধবার

শেয়ার করুন

প্রেস বিজ্ঞপ্তিঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে আগামী ২৯ অক্টোবর উখিয়া আসছেন। দেশনেত্রীর আগমন উপলক্ষ্যে আগামীকাল বুধবার বিকাল ২ ঘটিকার সময় সাবেক এমপি শাহজাহান চৌধুরী মহোদয়ের বাসভবনে উখিয়া উপজেলা বিএনপি ও সকল অঙ্গ সংগঠন সমূহের যৌথ সভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন জেলা বিএনপির সভাপতি, সাবেক এমপি ও হুইপ জননেতা আলহাজ্ব শাহজাহান চৌধুরী।

উক্ত যৌথ সভায় বিএনপি, সকল অঙ্গ সংগঠন সমূহের উপজেলা কমিটির সকল কর্মকর্তা ও সদস্য বৃন্দ এবং অত্র উপজেলাধীন সকল ইউনিয়নের বিএনপি ও সকল অঙ্গ সংগঠন সমূহের সুপার ফাইভ এবং ওয়ার্ড কমিটির বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক কে যথাসময়ে উপস্থিত থাকার জন্য উখিয়া উপজেলা বিএনপির সভাপতি, উপজেলা চেয়ারম্যান সরওয়ার জাহান চৌধুরী ও উপজেলা সাধারণ সম্পাদক,উপজেলা ভাইস চেয়ারম্যান সুলতান মাহমুদ চৌধুরী বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন।

শেয়ার করুন