মূল খবরে যান

শিরোনাম
● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল

খরুলিয়ার তরুণ ব্যবসায়ী শালিক মারা গেছেন

শেয়ার করুন

শাহীন মাহমুদ রাসেল:

কক্সবাজার সদরের খরুলিয়া বাজারের তরুণ ব্যবসায়ী ও বাজার ইজারাদার আব্দু হান্নান শালিক (৪০) আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বৃহস্পতিবার (৯ জুলাই) বিকেল ৩টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। সে ঝিলংজার ৮নং ওয়ার্ডের খরুলিয়া চেয়ারম্যান পাড়া এলাকার হাজী মৌলানা বখতিয়ার আহাম্মদের ছেলে ও ঝিলংজা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান প্রয়াত মৌলানা মোক্তার আহাম্মদের ভাতিজা।

জানা যায়, বৃহস্পতিবার দুপুরের নামাজের পর থেকে তার শরীর হঠাৎ খারাপ হয়। একপর্যায়ে অবস্থা বেশি খারাপ হলে তিনি পরিবারকে বিষয়টা জানান। পরে তাকে ৩টার দিকে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানেই কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

হৃদরোগে আক্রান্ত হয়ে ওই ব্যবসায়ীর মৃত্যু হয়েছে বলে পারিবারিক সুত্রে জানা গেছে।

শুক্রবার (১০ জুলাই) সকাল ১০ টায় তালিমুল কোরআন মাদ্রাসার মাঠে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে বলে জানিয়েছেন তার ভাই বড় ভাই সাইফুল ইসলাম।

শেয়ার করুন