৪ মার্চ, ২০২৬ | ১৯ ফাল্গুন, ১৪৩২ | ১৪ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি

খরুলিয়া গরুর বাজার বন্ধ করলো প্রশাসন, অফিস সিলগালা

ইমাম খাইরঃ
করুনা ভাইরাসের সংক্রমণ থেকে বাঁচতে জেলার পশুর হাটগুলো বন্ধ রাখার নির্দেশনা থাকা সত্ত্বেও তা না মানায় কক্সবাজার সদরের ঝিলংজার ঐতিহ্যবাহী খরুলিয়া গরু বাজার (গবাদি পশুর হাট) সরেজমিন গিয়ে বন্ধ করলো প্রশাসন।

জেলা প্রশাসক মোঃ কামাল হোসেনের নির্দেশে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ শাহরিয়ার মুক্তারের নেতৃত্বে রবিবার (২২ মার্চ) বিকেলে অভিযান চালানো হয়।

অভিযানকালে পশুরহাটের ইজারাদার বা সংশ্লিষ্ট কাউকে পাওয়া না গেলেও স্থানীয়দের প্রস্তুতিতে হাট বন্ধ রাখতে নির্দেশনা দেয়া হয়। হাটে জমায়েত করে রাখা গবাদিপশুগুলো সরিয়ে দেয়া হয়।

সেইসাথে বাজারের অফিসটিও সিলগালা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

এ বিষয়ে জানতে চাইলে কক্সবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদ উল্লাহ মারুফ বলেন, জেলা প্রশাসকের নির্দেশনা থাকা সত্ত্বেও পশুরহাট বন্ধ না রাখায় তাৎক্ষণিক স্থানীয় চেয়ারম্যান, ইউপি সদস্য ও ইজারাদারকে ব্যবস্থা নিতে বলা হয়। এরপরও সরকারি নির্দেশনা না মানায় সরাসরি অভিযানে গিয়ে পশুরবাজার বন্ধ ও তাদের অফিস সিলগালা করা হয়।

উল্লেখ্য, প্রতি সপ্তাহের দুই দিন রবিবার ও বুধবার খরুলিয়াবাজার সংলগ্ন মহাসড়কজুড়ে গবাদি পশুর হাট বসে। বাজারটি প্রতিবছর ইজারা দেয় উপজেলা প্রশাসন।
স্থানীয় একটি সিন্ডিকেট দীর্ঘদিন ধরে মহাসড়কজুড়ে বাজারটি বসিয়ে কোটি টাকা হাতিয়ে নিচ্ছে।
অথচ মহাসড়কের পাশে কোন পশুর হাট না বসাতে আদালতের নির্দেশনা রয়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।