মূল খবরে যান

শিরোনাম
● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে

ক্ষুধামুক্ত বাংলাদেশ গড়তে আমরা সক্ষম হয়েছি বললেন প্রধানমন্ত্রী

শেয়ার করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বর্তমান সরকার বাংলাদেশকে উন্নত-সমৃদ্ধ হিসেবে গড়ে তুলে দক্ষিণ এশিয়ায় দৃষ্টান্ত স্থাপন করতে চায়। গত এক দশকের উন্নয়নে দেশ এখন বিশ্বে সম্মানজনক অবস্থান করে নিয়েছে। বুধবার (১৭ জুলাই) দুপুরে ঢাকা সেনানিবাসে পিজিআরের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

এসময় প্রধানমন্ত্রী সততা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালনে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট সদস্যের প্রশংসা করেন।
শেখ হাসিনা বলেন, আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি। আমাদের প্রবৃদ্ধি ৮.১ ভাগে উন্নতি করতে সক্ষম হয়েছি। মাথাপিছু আয় বৃদ্ধি পেয়েছে। দারিদ্র্যের হার আমরা ২১.৮ ভাগে নামিয়ে এনেছি। বাংলাদেশকে আমরা সম্পূর্ণভাবে দারিদ্র্যমুক্ত বাংলাদেশ হিসেবে গড়ে তুলবো।
তিনি বলেন, ক্ষুধামুক্ত বাংলাদেশ গড়তে আমরা সক্ষম হয়েছি এখন আমাদের লক্ষ দারিদ্র্যমুক্ত করা। বাংলাদেশকে আমরা উন্নত সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তুলে দক্ষিণ এশিয়ায় একটা দৃষ্টান্ত স্থাপন করত চাই।

শেয়ার করুন