১৩ এপ্রিল, ২০২৬ | ৩০ চৈত্র, ১৪৩২ | ২৪ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  বার কাউন্সিলে উত্তীর্ণ সিবিআইইউ শিক্ষার্থীদের সংবর্ধনা   ●  এআই বিষয়ে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে সেমিনার   ●  প্রতারণা-জালিয়াতিই যেন বেলায়তের নীতি!   ●  উখিয়ায় প্রত্যন্ত এলাকার দেড় শতাধিক পরিবার পেল কৃষি উপকরণ   ●  পাতাবাড়ি স্কুল প্রাক্তনদের পুনর্মিলনী ২৮ মার্চ   ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন

ক্যাম্পে সরবরাহের আগে অস্ত্র ও গুলিসহ দুই রোহিঙ্গা গ্রেফতার

কক্সবাজারের উখিয়ায় অস্ত্র ও গুলিসহ দুই রোহিঙ্গা যুবককে গ্রেফতার করেছে উখিয়া থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলো ক্যাম্প-৩ এর সি-৩৬ ব্লকের রশিদ উল্লাহর ছেলে আবু বক্কর সিদ্দিক(৩০) ও ক্যাম্প-৪ এর সি-২ ব্লকের আমির হোসেনের ছেলে সাদ্দাম হোসেন(২০)
বুধবার(১৪ জুন) বিকেলে কোর্টবাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সত্যতা নিশ্চিত করেন উখিয়া থানার অফিসার ইনচার্জ(ওসি) শেখ মোহাম্মদ আলী। একইদিন সন্ধ্যায় প্রেস ব্রিফিংয়ে ওসি বলেন,” গোপন সংবাদের ভিত্তিতে ক্যাম্পে অস্ত্র সরবরাহকালে বুধবার বিকেলে কোর্টবাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়। দীর্ঘ চেষ্টার পর কোর্টবাজার স্টেশনে অবস্থান করা দুজনকে গ্রেফতার করতে সক্ষম হয়। এসময় তাদের দেহ তল্লাশী করে দুটি দেশীয় অস্ত্র ও ৫০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা দুজনেই রোহিঙ্গা বলে জানা যায়। তারা ক্যাম্পে অস্ত্র ও গুলি সরবরাহ করতো বলে জানায়।”
গ্রেফতার আসামি ও জব্দকৃত অস্ত্র সহ পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান তিনি।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।