৭ মার্চ, ২০২৬ | ২২ ফাল্গুন, ১৪৩২ | ১৭ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি

ক্যাম্পে পুলিশ-সন্ত্রাসী গোলাগুলি, পুলিশের এক সদস্য গুলিবিদ্ধ

কক্সবাজার প্রতিনিধি:

কক্সবাজারের টেকনাফ নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পে এপিবিএন পুলিশ এর সাথে রোহিঙ্গা সন্ত্রাসীদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় এক পুলিশ সদস্য গুলিবিদ্ধ হয়েছে।

মঙ্গলবার দুপুর সাড়ে ১২ টায় টেকনাফের নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পের আই ব্লকের পাহাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।গুলিবিদ্ধ হয়ে আহত মোহাম্মদ কাওসার, ১৬ এপিবিএন এর কনস্টেবল।

টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ১৬ এপিবিএন এর অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ হাসান বারী নূর জানান, টেকনাফের নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পের আই ব্লকের পাহাড়ি এলাকায় একদল অস্ত্রধারী সন্ত্রাসী অবস্থানের খবর পেয়ে এপিবিএনের একটি টিম মঙ্গলবার দুপুরে অভিযান চালায়। পুলিশ ঘটনাস্হলে পৌঁছার সাথে সাথে সন্ত্রাসীরা এলোপাতাড়ি গুলি ছুড়ে। পুলিশও পাল্টা গুলি চালালে এসময় সন্ত্রাসীরা পাহাড়ের ভেতরে পালিয়ে যায়। সন্ত্রাসীদের গুলিতে এসময় মোহাম্মদ কাওসার নামে এক কনস্টেবল গুলিবিদ্ধ হয়। তাকে আশংকাজনক অবস্থায় কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে আসা হয়েছে।

এপিবিএন অধিনায়ক আরো জানান, পাহাড়ে অবস্থানকারীরা রোহিঙ্গা ডাকাত গ্রুপের সদস্য। তাদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন তিনি।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।