মূল খবরে যান

শিরোনাম
● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল

কৌশল পাল্টিয়ে পাচারকালে ইয়াবাসহ ‘বারেক’ রামুক্রসিং হাইওয়ে থানার জালে

শেয়ার করুন

বিশেষ প্রতিবেদক:

কৌশল পাল্টিয়ে পাচারকালে তিন হাজার পিস ইয়াবাসহ ‘বারেক’ নামের একজনকে গ্রেফতার করেছে হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের রামুক্রসিং হাইওয়ে থানা পুলিশ। বুধবার ( ১৪ জুন) সকালে হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) আজহারুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ ডিউটি কালে কক্সবাজার বাস টার্মিনাল এলাকায় “মারশা” বাস কাউন্টার এর সামনে থেকে তাকে গ্রেফতার করেন। সে মহেলখালী উপজেলার বড় মহেশখালী লাথুয়ার ডেইল এলাকার মুজিবুল হকের ছেলে। রামুক্রসিং হাইওয়ে থানার পুলিশ পরিদর্শক মেজবাহ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন।
তিনি আরও বলেন, কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের উপর বাস ড্রাইভার, সুপারভাইজার ও যাএীদের সহায়তায় মারশা গাড়ী নং চট্টমেট্রো ব- ১১-১২২১ যাত্রী বারেক (২২) তার সিটের নীচে চুম্বক দ্বারা বিশেষ কায়দায় লাগানো অবস্থায় একটি কালো পলিথিনে মোড়ানো ইয়াবা পাচারকালে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে অভিযান চালান। ওই তার কাছ থেকে তিন হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

হাইওয়ে কুমিল্লা রিজিয়ন পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহ বলেন, আটক আসামীর বিরুদ্ধে কক্সবাজার সদর মডেল থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। হাইওয়ে পুলিশের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে দাবি করেন পুলিশের এই কর্মকর্তা।

শেয়ার করুন