১২ মে, ২০২৬ | ২৯ বৈশাখ, ১৪৩৩ | ২৪ জিলকদ, ১৪৪৭


শিরোনাম
  ●  কক্সবাজারে উত্তম কৃষি চর্চায় টেকসই,নিরাপদ ও মানসম্মত খাদ্য উৎপাদন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত   ●  গবেষণার গুরুত্ব ও গবেষণা প্ল্যাটফর্ম নিয়ে CCDRC’র সেমিনার অনুষ্ঠিত   ●  আদালতের স্থিতাবস্থা অমান্য করে জমি দখলের চেষ্টা, পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা   ●  উখিয়ার প্রখ্যাত চিত্রশিল্পী ফরিদ আহম্মদ চৌধুরীর ৭ তম মৃত্যু বার্ষিকী আজ।   ●  কক্সবাজার জেলা বিএনপির সদস্য সিরাজুল হক ডালিম’র ৮ম মৃত্যুবার্ষিকী আজ   ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১২তম মৃত্যুবার্ষিকী আজ   ●  গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও জলবায়ু বিষয়ক আলোচনা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত   ●  ঘুমধুমে অবৈধ পাহাড় কাটা: ডাম্প ট্রাকে মাটি যাচ্ছে বদির ক্যাশিয়ার আঃলীগ নেতা খাইরুল আলম চৌধুরী’র ইটভাটায়   ●  সহকারী বন সংরক্ষক (এসিএফ) শাহিনুর ইসলামের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রসঙ্গে প্রতিবাদ   ●  ছাত্রদল নেতা হত্যা মামলার আসামি হলেন রামু থানার নবাগত ওসি আরমান

কোয়ার্টার ফাইনালে চেলসি

প্রিমিয়ার লিগের দারুণ ছন্দে থাকা চেলসি এফএ কাপের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে। শনিবার দ্বিতীয় সারির দল ওলভসকে ২-০ গোলে হারিয়েছে কোন্তের শিষ্যরা।

শনিবার নিজেদের মাঠে ম্যাচের চতুর্থ মিনিটেই এগিয়ে যেতে পারতো চেলসি। তবে স্যাভিলের শট পোস্টে লাগলে হতাশ হয় স্বাগতিক সমর্থকরা। ম্যাচের ১২ মিনিটে ফ্যাব্রিকাসের পাসে বল পায় উইলিয়ান। তবে তা থেকে গোল করতে ব্যর্থ হন ব্রাজিলিয়ান এই তারকা।

বিরতি থেকে ফিরে গোলের জন্য মরিয়া হয়ে ওঠা চেলসিকে লিড এনে দেন পেদ্রো। ম্যাচের ব্রাজিলের মিডফিল্ডার উইলিয়ানের দারুণ ক্রসে হেডে বল জালে জড়ান স্পেনের এই তারকা। আর ম্যাচের ৮৯ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন দিয়েগো কস্তা। বাকি সময় আর গোল না জয় নিয়েই মাঠ ছাড়ে প্রিমিয়ার লিগের শীর্ষে থাকা চেলসি।

এদিকে দিনের অন্য ম্যাচে তৃতীয় সারির দল মিলওয়ালের কাছে ১-০ গোলে হেরে ছিটকে পড়েছে প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন লেস্টার সিটি। আর দ্বিতীয় সারির দল হাডার্সফিল্ডের মাঠে গোলশুন্য ড্র করেছে ম্যানচেস্টার সিটি।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।