মূল খবরে যান

শিরোনাম
● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল● দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম● সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন● কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য● পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু● উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ● আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর● ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন● জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন● হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন

কোটবাজারে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান

শেয়ার করুন

pic-ukhiya-03-12-16
উখিয়া উপজেলার বাণিজ্যিক ষ্টেশন কোটবাজারে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। এসময় বাজার পরিস্কার, যানযটমুক্ত এবং জনচলাচল উপযোগী করে তুলার জন্য রিক্সা, অটো রিক্সা ও সিএনজি কোটবাজারের মূল পয়েন্ট থেকে চতুরদিকে অর্ধ কিলোমিটার পর্যন্ত প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। পরিস্কার পরিচ্ছন্ন অভিযান পরিচালনার সময় ভাসমান দুটি দোকানে অপরিস্কার অপরিচ্ছন্নতার কারণে নগদ ১ হাজার টাকা করে মোট ২ হাজার টাকা জরিমানা করা হয়।

শনিবার বিকাল ৪টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ মাইন উদ্দিন কোটবাজার ষ্টেশনে পরিস্কার পরিচ্ছন্ন অভিযান পরিচালনা করেন। এসময় তিনি বলেন, জনসচেতনতা সৃষ্টির মাধ্যমে কোটবাজারকে যানযটমুক্ত, ফুটপাত দখলমুক্ত রাখতে হবে। উপজেলার একটি মডেল ষ্টেশন হিসেবে গড়ে তুলার জন্য সকলের একান্ত সহযোগীতা প্রয়োজন বলে তিনি বলেন। কক্সবাজার টেকনাফ সড়কের গুরুত্বপূর্ণ ষ্টেশন হিসেবে প্রতিনিয়ত যানযট লেগে থাকার কারণে সাধারণ পথচারী, স্কুল, কলেজ, মাদ্রাসাগামী ছাত্রছাত্রীদের যাতায়তের সুবিধা বিবেচনা করে রিক্সা, অটো রিক্সা ও সিএনজি পার্কিংয়ের জন্য কক্সবাজার টেকনাফ সড়কের কোটবাজার দক্ষিণ ষ্টেশন ও উত্তর ষ্টেশনে দুইটি এবং কোটবাজার সোনার পাড়া রোডের মাতব্বর মার্কেট সংলগ্ন ও ভালুকিয়া রোডের ব্রীজ পয়েন্ট পর্যন্ত দুইটি আলাদা পার্কিংয়ের স্থান নির্ধারণ করে দেওয়া হয়েছে। এসময় তিনি আরও বলেন, যদি কোন রিক্সা, অটো রিক্সা ও সিএনজি চালকরা নির্দেশ অমান্য করে কোটবাজার ষ্টেশনের ভেতর গাড়ি পার্কিং করে তার বিরুদ্ধে তাৎক্ষণিক ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে। আগামী ১ সপ্তাহব্যাপী অভিযান অব্যাহত থাকবে বলে তিনি সাংবাদিকদের জানান।

শেয়ার করুন