২৮ জুলাই, ২০২৬ | ১৩ শ্রাবণ, ১৪৩৩ | ১৩ সফর, ১৪৪৮


শিরোনাম
  ●  কক্সবাজারে বনভূমি দখল উচ্ছেদে গিয়ে হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ ৫ বনকর্মী আহত   ●  স্নাতকের শেষবর্ষের ছাত্র ইমরানকে ‘ছাত্রলীগ ট্যাগ’ লাগিয়ে নাশকতা মামলায় চালান, পরীক্ষা চলাকালেই পাঠানো হলো কারাগারে   ●  প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন এম মনজুর আলম মেম্বার   ●  টেকনাফে সরকারী জমি ও ভবন দখল!   ●  প্রতিক্রিয়া : ৫ না ৮—রোহিঙ্গা ক্যাম্পে আসলে কতজন নিহত? সংখ্যার এই বিভ্রান্তির দায় কার?   ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার

কোচ হিসেবে যোগ দিচ্ছেন সেই বিশ্বকাঁপানো শোয়েব আকতার

shoaibবিশ্বকাঁপানো শোয়েব আকতারকে কিছুতেই হয়তো ভুলে যাবে না আইসিসি। বিশ্বের সবচেয়ে দ্রুতগতির এই বোলার এবার কোচ হচ্ছেন একটি দলের। শোয়েবের পরশে খুবই ভালো করতে পারে এই দলটি।

তবে শোয়েব যে পাকিস্তানি। পাকিস্তানের ক্রিকেট বোর্ড কি চাইবেন তাকে হাতছাড়া করতে? বিষয়টি বুঝতে পেরেই কাঁধে দায়িত্ব দিয়ে দিচ্ছেন তার। পাকিস্তানের বোলিং কোচ হিসেবেই যোগ দিচ্ছেন তিনি।

ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতে (এনসিএ) তরুণ ফাস্ট বোলারদের উন্নতিকল্পে সাবেক স্পিডস্টার শোয়েব আখতারের অভিজ্ঞতা কাজে লাগাতে চায় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

বোর্ডের একটি সূত্র জানিয়েছে, পিসিবির কাছ থেকে প্রস্তাবে রাজি হয়েছেন আখতার এবং এখন উভয়পক্ষ চুক্তি চূড়ান্ত করতে আলাপ আলোচনা করছে। সাবেক ব্যাটসম্যান মোহাম্মদ ইউসুফ ইতোমধ্যেই ব্যাটিং পরামর্শক হিসেবে যোগ দিয়েছেন এবং পিসিবি স্পিনারদের মনিটরিং করতে অফ স্পিনার তৌসিফ আহমেদ ও লেগ স্পিনার মুশতাক আহমেদকেও নিয়োগ দেয়া কথা ভাবছে।

এখনো ক্যারিয়ার শেষ না করা অভিজ্ঞ টেস্ট ব্যাটসম্যান ইউনিস খানের নামেও ইতোমধ্যেই নর্থ ওয়াজিরিস্তান এজেন্সির মিরানশাতে একটি ক্রিকেট স্টেডিয়াম নির্মাণ করা হয়েছে, যা নির্মাণ করেছেন পাকিস্তান সেনাবাহিনী। পিসিবি ও পাকিস্তান সেনাবাহিনীর মধ্যকার ম্যাচ দিয়ে আনুষ্ঠানিকভাবে স্টেডিয়ামটি উদ্বোধন করা হবে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।