৫ মার্চ, ২০২৬ | ২০ ফাল্গুন, ১৪৩২ | ১৫ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি

কোচ নিয়ে বোর্ডের সঙ্গেই কথা বলতে চান কোহলি

ভারতীয় ক্রিকেটে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ একজন কোচ নিয়োগ দেয়া। যিনি হবেন সবার পছন্দের এবং সব বিতর্কের উর্ধ্বে। কোচের পদ থেকে অনিল কুম্বলে সরে যাওয়ার কারণে নতুন করে কোচের আবেদনের জন্য সময় বাড়ানো হয়েছে ৯ জুলাই পর্যন্ত। এরই মধ্যে কোচের জন্য আবেদন করেছেন রবি শাস্ত্রি। আগে থেকে আবেদন করেছেন বিরেন্দর শেবাগ, রিচার্ড পাইবাস, টম মুডিসহ আরও কয়েকজন।

এরই মধ্যে গুজব উঠেছিল, আবারও গ্যারি কারস্টেনকে কোচ করে নিয়ে আসছে বিসিসিআই। যদিও কারস্টেন নিজেই টুইট করে জানিয়েছেন, এটা পুরোপুরি গুজব। তিনি ভারতের কোচ হবেন না এখন আর।

তাহলে কে হবেন ভারতীয় ক্রিকেট দলের কোচ? এ বিষয়টি নিয়ে যেহেতু ক্রিকেটারদের সঙ্গেও বিরোধ রয়েছে, বিশেষ করে কোহলির সঙ্গে বিরোধ করে যখন অনিল কুম্বলে কোচের পদ থেকে সরে দাঁড়িয়েছেন, তখন ক্রিকেটারদের মতামত নেয়ার প্রয়োজন আছে কি না তা নিয়েও কথা উঠে গেছে। বিশেষ করে কোচ নির্বাচনে যে ক্রিকেট অ্যাডভাইজরি কমিটি (সিএসি) রয়েছে, তারা কোহলির সঙ্গে কথা বলবেন কি না তা নিয়েও কথা উঠছে।

এমনই এক পরিস্থিতিতে বিরাট কোহলির কী বক্তব্য তা শুনতেও উদগ্রীব সবাই। কুম্বলের পদত্যাগের পর এ নিয়ে একবার কথা বলেছিলেন। এবার নতুন কোচ নির্বাচনকে সামনে রেখে আবারও কথা বললেন তিনি। কী বলেছিলেন?

বিরাট কোহালির কাছে কোচ নির্বাচনে তার ভুমিকা সম্পর্কে জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে কিছু বলতে চাই না। যদি বিসিসিআই জানতে চায় তা হলে দলের হয়ে বলব।’ কোহালির মতে, ‘কোচ নির্বাচন একটা পরিকল্পনা। এখানে কোনও ব্যক্তিগত মতামতের কোনও মূল্য নেই। যা হবে দল হিসেবেই হবে। বিসিসিআইকে আমরা আমাদের মত জানাতে পারি।’

অথ্যাৎ ব্যক্তিগত কোনো মত নয়, দলের বক্তব্যই তিনি বোর্ডের কাছে তুলে ধরতে চান। এর অর্থ, পুরো দল কোহলির নেতৃত্বে ঐক্যবদ্ধ এবং কোচ বিষয়ে তাদের পছন্দ রয়েছে। সেই পছন্দের কথাই তিনি বোর্ডকে জানাবেন। বাইরে কাউকেই কিছু বলবেন না।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।