৩ ফেব্রুয়ারি, ২০২৬ | ২০ মাঘ, ১৪৩২ | ১৪ শাবান, ১৪৪৭


শিরোনাম
  ●  দৈনিক নিরপেক্ষের স্টাফ রিপোর্টার হলেন তারেক আজিজ   ●  রোহিঙ্গা জনগোষ্ঠীর অধিকার ও স্বপ্ন বাস্তবায়নে জাতীয় অ্যাডভোকেসি সেশন অনুষ্ঠিত    ●  উখিয়া অনলাইন প্রেসক্লাবে ৮ নতুন সদস্য   ●  প্রত্যন্ত গ্রাম থেকে বিশ্ববিদ্যালয়ের পথে আসিফ ইমরানের অনুপ্রেরণার গল্প   ●  উখিয়ায় একই পরিবারের দুই ভাই হত্যার পর আরেক ভাইকে কুপিয়ে গুরুতর জখম   ●  উখিয়ায় বেকারি মালিককে ছু’রি’কা’ঘা’ত, আটক ১   ●  খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় সিবিআইউ ছাত্রদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে   ●  উখিয়া–নাইক্ষংছড়িতে আলোচিত মাদক ও জাল টাকা মামলার সংশ্লিষ্টদের প্রকাশ্য প্রচারণা নিয়ে প্রশ্ন   ●  আ.লীগের বদি’র ক্যাশিয়ার দশবছর পর ফিরলেন বিএনপিতে   ●  অসহায় শিশুদের জন্য শীতকালীন বস্ত্র উপহার দিল স্টুডেন্টস’ প্ল্যাটফর্ম

কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা এইচ এম তাজ উদ্দিনের উদ্যোগে চকরিয়ায় প্রীতি ফুটবল ম্যাচ

 

নিজস্ব প্রতিবেদক:: বাংলাদেশ ছাত্রলীগ, কেন্দ্রীয় নির্বাহী সংসদের ধর্ম বিষয়ক সম্পাদক এইচ এম তাজ উদ্দিন এর উদ্যোগে প্রীতি ফুটবল ম্যাচ-২০১৯ আজ শেখ কামাল একাদশ (চকরিয়া উপজেলা ছাত্রলীগ) বনাম শেখ জামাল একাদশ (চকরিয়া পৌরসভা ছাত্রলীগ) ম্যাচটি

আনন্দমুখর পরিবেশে চকরিয়া শেখ রাসেল মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে খেলাটি উদ্বোধন করেন কক্সবাজার-১ আসনের মাননীয় সাংসদ আলহাজ্ব জাফর আলম বিএ অনার্স এমএ।
এ সময় তিনি ছাত্র সমাজকে মাদকমুক্ত থেকে পড়াশোনায় মনোযোগী হয়ে অবসর সময় খেলাধুলায় ব্যয় করার নির্দেশ প্রদান করেন।
কেন্দ্রীয় ছাত্রলীগের ধর্ম বিষয়ক সম্পাদক তাজ বলেন, সকলের আন্তরিক সহযোগিতায় চকরিয়া উপজেলা, পৌরসভা, মাতামুহুরি ও পেকুয়া ছাত্রলীগকে আদর্শ সুশৃঙ্খল মডেল ইউনিট হিসেবে রূপান্তরিত করতে বদ্ধপরিকর থাকব ইনশাআল্লাহ।

তিনি কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও সাধারণ সম্পাদক গোলাম রব্বানী এবং চকরিয়া পৌরসভার ২নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ রেজাউল করিম এর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
ম্যাচটি সুচারুভাবে পরিচালনা করেন স্বেচ্ছাসেবী সংগঠন স্বাধীন মঞ্চের উপদেষ্টা, এমপির সুযোগ্য সন্তান তানভীর আহমেদ সিদ্দিক তুহিন।
শেখ কামাল একাদশের অধিনায়ক মোহাম্মদ মারুফ, সহঅধিনায়ক আকিত হোসেন সজীব ও শেখ জামাল একাদশের অধিনায়ক মিজানুর রহমান,সহ-অধিনায়ক সোহেল রানা পারভেজ, আরহান মাহমুদ রুবেল, ফাহিম, সাকিব,আানাচ, জাহেদ, বোরহান, কাজিম, আসফি,রিয়াদ,ইমন,ইসমাঈল,নওশেদ,মোর্শেদ,রানা,নয়ন, শিহাব,মুন্না,সাহাবদ্দিন,বাবু,সারওয়ার,শামীম,সঞ্জয়, শাকির, রিয়াজসহ চকরিয়া উপজেলা ও পৌরসভা ছাত্রলীগের অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।
শেষে খেলার ফলাফল দাড়ায় পৌর ছাত্রলীগ ০৩/০১ গোলে জয়ী।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।