৪ মার্চ, ২০২৬ | ১৯ ফাল্গুন, ১৪৩২ | ১৪ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি

কৃষি ব্যাংকের ভল্ট থেকে ২৪ লাখ টাকা চুরি, আটক ১

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা সদরে কৃষি ব্যাংকের ভল্ট থেকে ২৪ লাখ টাকা চুরি হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে ওই ব্যাংকের নৈশপ্রহরী মো. মোস্তফাকে আটক করেছে পুলিশ। বুধবার গভীর রাতে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় মতলব দক্ষিণ থানায় একটি চুরির মামলার প্রস্তুতি চলছে। আটক হওয়া নৈশপ্রহরীর বাড়ি উপজেলার ঢাকিরগাঁও গ্রামে।

কৃষি ব্যাংকের ওই শাখার ব্যবস্থাপক মো. আমির হোসেন প্রথম আলোকে বলেন, প্রতিদিনের মতো আজ বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টায় তিনি ব্যাংকে আসেন। এসে দেখেন ব্যাংকটির দক্ষিণ দিকের জানালার গ্রিল ও একটি কক্ষের দরজা ভাঙা। ভেতরে ঢুকে দেখেন ব্যাংকের ভল্টের তালাও ভাঙা এবং সেখানে রাখা গ্রাহকের ২৪ লাখ টাকা চুরি হয়ে গেছে।

ব্যবস্থাপক আমির হোসেন বলেন, বুধবার রাতে দায়িত্বরত ব্যাংকটির নৈশপ্রহরী মো. মোস্তফার কাছে ঘটনাটির বিষয়ে জানতে চাইলে তিনি কিছু জানেন না বলে উল্লেখ করেন। ঘটনার সময় তিনি ব্যাংকের বাইরে ছিলেন বলেও জানান। ওই নৈশপ্রহরীর কথা ও আচরণ রহস্যজনক হওয়ায় তাঁকে আটক করে থানায় খবর দেওয়া হয়। পরে ঘটনাস্থল থেকে পুলিশ তাঁকে আটক করে থানায় নিয়ে যায়।

কৃষি ব্যাংকের কুমিল্লা অঞ্চলের মহাব্যবস্থাপক (জিএম) পারভিন আক্তার বলেন, বিষয়টি জানার পর আজ দুপুরে তিনি ওই ব্যাংকে আসেন। ব্যাংকের কর্মকর্তা–কর্মচারীদের সঙ্গে কথা বলেছেন। ব্যাংকের নিয়ম অনুযায়ী একটি শাখা ব্যাংকে প্রতিদিন সর্বোচ্চ ৫ লাখ টাকা গচ্ছিত রাখার বিধান রয়েছে। এরপরও এই শাখা ব্যাংকের ভল্টে বুধবার কেন ২৪ লাখ টাকা গচ্ছিত রাখা হয়, তা বোধগম্য নয়। ব্যাংকটির কেন্দ্রীয় কার্যালয়ের বরাত দিয়ে তিনি বলেন, এ ব্যাপারে ব্যাংকের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ওই কমিটির প্রতিবেদন পাওয়ার পর বিষয়টি স্পষ্ট হবে। এ ঘটনায় ব্যাংকের কারও সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেলে তাঁর বা তাঁদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।
মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম এস ইকবাল বলেন, আটক ওই নৈশপ্রহরীকে থানাহাজতে রাখা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। বিষয়টি তদন্ত করে জড়িত

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।