১১ জুলাই, ২০২৬ | ২৭ আষাঢ়, ১৪৩৩ | ২৫ মহর্‌রম, ১৪৪৮


শিরোনাম
  ●  প্রতিক্রিয়া : ৫ না ৮—রোহিঙ্গা ক্যাম্পে আসলে কতজন নিহত? সংখ্যার এই বিভ্রান্তির দায় কার?   ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক

কৃষি ব্যাংক বাইশারী শাখায় বয়স্কদের মাঝে ভাতা বিতরণ করলেন আঞ্চলিক ব্যবস্থাপক


বাংলাদেশ কৃষি ব্যাংক বাইশারী শাখায় উপকারভোগী বয়স্কদের মাঝে ভাতার নগদ টাকা বিতরণ করেছেন বান্দরবানের আঞ্চলিক ব্যবস্থাপক মো: আশরাফুল আলম।
৩ এপ্রিল বিকাল ৩ ঘটিকার সময় কৃষি ব্যাংক বাইশারী শাখায় উপস্থিত থেকে তিনি শতাধিক উপকারভোগীদের মাঝে নগদ টাকা প্রদান করেন।
বয়স্ক ভাতা বিতরণের সময় সংক্ষিপ্ত বক্তব্যে আঞ্চলিক ব্যবস্থাপক আশরাফুল আলম ব্যাংকে কর্মরত কর্মকর্তা, কর্মচারীদের উদ্দেশ্যে বলেন, শুধু বয়স্ক ভাতা নয়, কৃষি ব্যাংক থেকে সকল গ্রাহক যেন, সঠিক সুবিধা পায় এবং কোন ধরনের হয়রানির শিকার না হয়, সে দিকে লক্ষ্য রাখার নির্দেশ প্রদান করেন। পাশাপাশি ব্যাংক থেকে ঋণ গ্রহন এবং প্রদানকালীন সচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। তাছাড়া সঠিক সময়ে যেন, গ্রহীতারা ঋণ আদায় করে সে বিষয়ে গ্রহীতাদের তাগিদ দেওয়ার আহবান জানান।
এসময় উপস্থিত ছিলেন, কৃষি ব্যাংক বাইশারী শাখা ব্যবস্থাপক মো: আনোয়ার কামাল, আঞ্চলিক কর্মকর্তা সুবিমল বিকাশ তংচংগ্যা, সেকেন্ড অফিসার রুৎফুল কুমার বড়ুয়া, ক্যাশ অফিসার শ্রী জয়ধন আচার্য্য, পরিদর্শক মোহাম্মদ সাঈদ মিয়া, দপ্তরী এখলাছুর রহমান প্রমুখ।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।