১৪ জুন, ২০২৬ | ৩১ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ২৭ জিলহজ, ১৪৪৭


শিরোনাম
  ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক   ●  নজিবুল ইসলামের বৃক্ষরোপণ কর্মসূচি : গ্রামীণ জনপদের মানুষের মুখে হাসি   ●  বিবেক’কে জাগ্রত রেখে দেশ ও মানুষের জন্য কাজ করতে হবে- অতিরিক্ত আইজি শাহাবুদ্দিন খান

কুরবানির পশুর চামড়া সংরক্ষণে কক্সবাজারে বিসিকের প্রচারণা, ফ্রি লবণ বিতরণ

কক্সবাজার প্রতিনিধি:

কুরবানির পশুর চামড়া সংরক্ষণে সচেতনতামূলক প্রচারণা চালিয়েছে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক)।
গতকাল বৃহস্পতিবার বিকাল কক্সবাজার কেন্দ্রীয় বাস টার্মিনাল সংলগ্ন পৌরসভার একমাত্র কুরবানির পশুর বাজারে প্রচারণা কার্যক্রম চালানো হয়।
এ সময় বিসিক লবণ কার্যালয়ের ডিজিএম মো. জাফর ইকবাল ভূইয়া,  জেলা কার্যালয়ের এজিএম মো. রিদওয়ানুর রশীদ, পৌরসভার ৬ নং ওয়ার্ড কাউন্সিলর ওমর ছিদ্দিক লালু, বিসিক শিল্প নগরীর কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন, তথ্য ও জরীপ কর্মকর্তা মিফহুল জান্নাত রিপা, সম্প্রসারণ কর্মকর্তা মো. মনজুর আলম, লবণ কর্যালয়ের পরিদর্শক মো. ইদ্রিস আলীসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। ক্রেতা বিক্রেতাদের উদ্দেশ্যে ডিজিএম মো. জাফর ইকবাল ভূইয়া বলেন, পশুর চামড়া আমাদের জাতীয় সম্পদ। এই সম্পদ রক্ষা করা সকলের দায়িত্ব।  মাত্র ৭ কেজি লবণ ব্যবহারের মাধ্যমে নিজেরাই পশুর চামড়া প্রক্রিয়াজাতকরণ ও সংরক্ষণ করি। তাতে নিজেরাও লাভবান হবো।
তিনি আরও বলেন, দেশে লবণের কোন সঙ্কট নেই। পর্যাপ্ত মজুত রয়েছে। সরবরাহে কোন সমস্যা হবে না।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।