২৩ ফেব্রুয়ারি, ২০২৬ | ১০ ফাল্গুন, ১৪৩২ | ৫ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি   ●  দৈনিক নিরপেক্ষের স্টাফ রিপোর্টার হলেন তারেক আজিজ   ●  রোহিঙ্গা জনগোষ্ঠীর অধিকার ও স্বপ্ন বাস্তবায়নে জাতীয় অ্যাডভোকেসি সেশন অনুষ্ঠিত    ●  উখিয়া অনলাইন প্রেসক্লাবে ৮ নতুন সদস্য

কুরআনের সুর ছড়িয়ে শিখলো তানযিমুল উম্মাহর প্রি-হিফযের শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার

পবিত্র কুরআনের প্রতিটি আয়াতের ছন্দ অতুলনীয়। তার সাথে যদি সুর আর কণ্ঠ যোগ হয় তাহলে তো কথাই নেই। সুরের মূর্ছনায় হৃদয় আন্দোলিত হয়। মু’মিনদের ঘুমন্ত কলব জেগে ওঠে।

মঙ্গলবার (২ মার্চ) বিকালে কক্সবাজার শহরের আলির জাঁহাল এলাকায় (গরুর হালদা সড়ক) অবস্থিত তানযিমুল উম্মাহ প্রি-হিফয শাখার খুদে হাফেজদের এভাবে শিক্ষা দিলেন আন্তর্জাতিক মাশশাখ হাফেজ ক্বারি ইলিয়াস লাহোরী।

একই দিন কালুরদোকান কচ্ছপিয়া পুকুর পাড় এলাকায় নতুনভাবে যাত্রা করা তানযিমুল উম্মাহর গার্লস শাখায় মশখ অনুষ্ঠিত হয়েছে।

পৃথক মশখ অনুষ্ঠানে ক্বারি ইলিয়াস লাহোরীর উপস্থিতি খুদে শিক্ষার্থীদের অনুপ্রেরণা যুগিয়েছে। তার সুরেলা কণ্ঠে তিলাওয়াত ও দরদমাখা নসিহতে উৎসাহ পেয়েছে কুরআনের পাখিরা।

অধ্যক্ষ রিয়াদ হায়দারের সভাপতিত্বে পৃথক অনুষ্ঠানে মহিলা শাখার ইনচার্জ হাফেজ মুহাম্মদ ইয়াহিয়া মানিক, প্রি-হিফয শাখার কো-অর্ডিনেটর হাফেজ মিজানুর রহমান, শিক্ষকদের মধ্যে হাফেজ রমজান আলী, হাফেজ আবদুল হালিম, হাফেজ সাজ্জাদ, হাফেজ রিফাজ উল্লাহ, হাফেজ এনামসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।