১৮ এপ্রিল, ২০২৬ | ৫ বৈশাখ, ১৪৩৩ | ২৯ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  ইউজিসি ও শিক্ষা মন্ত্রণালয়ের টিমের সঙ্গে সাউথ কোরিয়া গেলেন লায়ন মো. মুজিবুর রহমান   ●  কক্সবাজার সদর হাসপাতালে দায়িত্ব পেলেন উখিয়ার ডা. নুরুল আবছার শিমুল   ●  উখিয়ায় বসতভিটা দখলকে কেন্দ্র করে হামলা: নারী-পুরুষসহ আহত ৪, এলাকায় আতঙ্ক   ●  বার কাউন্সিলে উত্তীর্ণ সিবিআইইউ শিক্ষার্থীদের সংবর্ধনা   ●  এআই বিষয়ে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে সেমিনার   ●  প্রতারণা-জালিয়াতিই যেন বেলায়তের নীতি!   ●  উখিয়ায় প্রত্যন্ত এলাকার দেড় শতাধিক পরিবার পেল কৃষি উপকরণ   ●  পাতাবাড়ি স্কুল প্রাক্তনদের পুনর্মিলনী ২৮ মার্চ   ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ

কুমিল্লা থেকে চুরি করে কক্সবাজারে নেয়ার পথে পিকআপ উদ্ধার : আটক ২

কুমিল্লা থেকে চুরি করে কক্সবাজারে নিয়ে যাওয়ার পথে চকরিয়ায় থেকে একটি পিকআপ উদ্ধার করেছে চিরিঙ্গা হাইওয়ে পুলিশ। এসময় ২ জনকে আটক করা হয়েছে। রবিবার সন্ধ্যায় চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের চকরিয়ার বানিয়াছড়া বাজার থেকে গাড়ি উদ্ধার করা হয়।
আটককৃতরা হলেন, কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার নিমশার এলাকার মো. ইউসুফ মিয়ার ছেলে ইসমাইল হোসেন (২২) ও একই জেলার চান্দিনা উপলের বড়িয়া কৃষ্ণপুর এলাকার মো. আবুল কালামের ছেলে মো. ইকবাল হোসেন (২৯)।
সোমবার সকালে চিরিংগা হাইওয়ে পুলিশের ইনচার্জ উপ-পরিদর্শক খোকন কান্তি রুদ্র জানিয়েছেন, রবিবার কুমিল্লার বড়িচং এলাকা থেকে নীল রংঙের একটি পিকআপ (ঢাকা মেট্রো-ন-২১-০৩৬৫) চুরি করে কক্সবাজারে আনার তথ্য পাওয়া যায়। এই সংবাদের ভিত্তিতে মোবাইল ও জিপিএস ট্রেকিং করে চকরিয়ার বড়ইতলী ইউনিয়নের বানিয়াছড়া বাজার থেকে কক্সবাজারমুখি পিকআপটি উদ্ধার করে দুইজনকে আটক করা হয়। সোমবার সকালে গাড়িটির মালিক কুমিল্লার দেবিদ্বার এলাকার মৃত অহিত মিয়ার ছেলে মো. মাহাবুব এসে গাড়িটি শনাক্ত করে। গাড়িটি মালিককে হস্তান্তর করে আটকদের কুমিল্লার বড়িচং থানা পুলিশের কাছে আইনগত প্রক্রিয়ার জন্য সোপর্দ করা হয়েছে বলে জানান তিনি।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।