মূল খবরে যান

শিরোনাম
● সাংবাদিক এ এইচ সেলিম উল্লাহর মা আর নেই● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’

‘কুমিরের’ আতঙ্কে বাংলাদেশ, ভারত মিয়ানমার

শেয়ার করুন

164707_158বঙ্গোপসাগরে এখন যে ঝড়টি তোলপাড় করছে সেটির নাম ‘কায়ান্ট’। আঘাত হানতে পারে বাংলাদেশ, মিয়ানমার কিংবা ভারতে। তিন দেশের মানুষই কিছুটা চিন্তিত। কিন্তু এর নাম কেন কায়ান্ট?
ঝড়টির এই নাম দিয়েছে মিয়ানমার। মিয়ানমার ও থাইল্যান্ডে বসবাসকারী ‘মন’ জাতিগোষ্ঠীর ভাষায় এর অর্থ ভয়ঙ্কর প্রাণী কুমির।
সাগরে সৃষ্ট প্রতিটি ঝড়েরই এখন নাম দেয়া হয়। লোকজন যাতে সহজে ঝড়গুলো বুঝতে পারে, সেজন্য এই ব্যবস্থা। বিশ্ব আবহাওয়া সংস্থার একটি আন্তর্জাতিক কমিটি এই নাম নির্বাচন করে।
আরব সাগর ও বঙ্গোপসারে সৃষ্ট ঘূর্ণিঝড়ের নাম দেয়ার জন্য উত্তর ভারত মহাসাগরীয় এলাকার আটটি দেশের দেয়া ৬৪টি নাম কমিটির কাছে থাকে। এসব দেশ হলো বাংলাদেশ, ভারত, মালদ্বীপ, মিয়ানমার, ওমান, পাকিস্তান, শ্রীলঙ্কা ও থাইল্যান্ড।

শেয়ার করুন