২৫ আগস্ট, ২০২৬ | ১০ ভাদ্র, ১৪৩৩ | ১১ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম   ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন

কুতুবদিয়ায় সৃজনী বৃত্তি‘র পুরুষ্কার বিতরণী সভা অনুষ্ঠিত

আবুল কাশেম,(কুতুবদিয়া): বাংলাদেশ কিন্ডার গার্টেন এসোসিয়েশন কুতুবদিয়া শাখা আয়োজিত সৃজনী বৃত্তি পরীক্ষার পুরুষ্কার ও সনদ বিতরণ অনুষ্ঠান বৃহস্পতিবার (২৬ অক্টোবর) সম্পন্ন হয়েছে। কুতুবদিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় হল রুমে বিকাল ৩ টায় সংগঠনের সভাপতি কামরুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এ টি এম নুরুল বশর চৌধুরী। এ ছাড়া বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা অফিসার ওমর ফারুক, কৈয়ারবিল ইউপি চেয়ারম্যান জালাল আহমদ, বড়ঘোপ ইউপি‘র সাবেক চেয়ারম্যান মোবারক হোছাইন, সংগঠনের সহ-সভাপতি তৌহিদুল ইসলাম কাজল, অর্থ সম্পাদক সাইন উদ্দিন, শাহেদুল ইসলাম রিয়াজ প্রমূখ।
গত বছর নভেম্বর মাসে অনুষ্ঠিত দ্বিতীয়,তৃতীয় ও চতুর্থ শ্রেণির সৃজনী বৃত্তি পরীক্ষায় গোল্ডেন জিপিএ-৫; ১৫ জন, জিপিএ-৫;৭৬ জন ও এ- গ্রেডে ১২২ জন সহ মোট ২১৩ জন শিক্ষার্থী বৃত্তি লাভ করে।
অনুষ্ঠানটি পরিচালনা করেন সৃজনী বৃত্তি পরিচালনা কমিটির আহবায়ক আহমদ কবির বাবুল।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।