২১ ফেব্রুয়ারি, ২০২৬ | ৮ ফাল্গুন, ১৪৩২ | ৩ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি   ●  দৈনিক নিরপেক্ষের স্টাফ রিপোর্টার হলেন তারেক আজিজ   ●  রোহিঙ্গা জনগোষ্ঠীর অধিকার ও স্বপ্ন বাস্তবায়নে জাতীয় অ্যাডভোকেসি সেশন অনুষ্ঠিত    ●  উখিয়া অনলাইন প্রেসক্লাবে ৮ নতুন সদস্য

কুতুবদিয়ায় মাদক মামলার পলাতক আসামী আবদুল মান্নান গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজারের কুতুবদিয়া থানার বিশেষ অভিযানে মাদক মামলার দীর্ঘদিনের  পলাতক আসামী আবদুল মান্নানকে গ্রেফতার করেছে। গতকাল  রোববার বিকেল ৪ টায়  আলী আকবর ডেইলের শান্তিবাজার এলাকা থেকে তাকে  গ্রেফতার করা হয়। সে  কুতুবদিয়ার আলী আকবর ডেইল ইউনিয়নে ৩নং ওয়ার্ড়ের(আবদুল হাদী সিকদার পাড়া)’র মৃত রশিদ আহমদের ছেলে৷
কুতুবদিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর হায়দার জানান, দীর্ঘদিন ধরে  এক মাদক মামলার ওয়ারেন্ট ভুক্ত পলাতক আসামী কুতুবদিয়ায় তার নিজ এলাকায় আত্মগোপন করে আছে এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালায়। তার আস্তানা থেকে তাকে গ্রেফতার করা হয়।
প্রসঙ্গত ঃ ৩৮৫০ পিচ ইয়াবা নিয়ে ২০১৮ সালের ৩০ ডিসেম্বর ফেনী থেকে র‍্যাব-৭ এর হাতে আটক হন মান্নান৷ ধারা-১৯৯০ সালের মাদক আইনের ১৯(১), এর ৯(খ), অনুযায়ী ফেনী সদর থানায় তার বিরুদ্ধে নিয়মিত মাদক মামলা রুজু হয়েছিল যার মামলা নং-(৪৩/৭৭৮)৷ এই মামলার পলাতক আসামী হিসেবে আবদুল মান্নান গ্রেফতার হন৷
স্থানীয় সুত্রে মতে, আবদুল মান্নান দীর্ঘদিন  এলাকায় অবস্থান করে বিভিন্ন ধরণের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে আছেন৷ কিছুদিন পূর্বে তিনি ভিটেবাড়ি দখলের উদ্দেশ্যে নিজের থাকার পলিথিনের ঘরে নিজে আগুন লাগিয়ে তার আপন চাচাত ভাইদের আসামী করে আদালতে মিথ্যা মামলা দায়ের করেছেন বলে কয়েকজন ভুক্তভোগী জানিয়েছেন

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।