৪ মার্চ, ২০২৬ | ১৯ ফাল্গুন, ১৪৩২ | ১৪ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি

কুতুবদিয়ায় মা-মণি প্রি ক্যাডেট স্কুুলে পিএসসি পরিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

আবুল কাশেম,(কুতুবদিয়া): কুতুবদিয়া উপজেলার আলী আকবর ডেইল ইউনিয়নে সর্ব দক্ষিনের দূর্গম তাবলারচর গ্রামে ছাত্রনেতা এম.কাউছার হোছাইন রিপনের প্রতিষ্টিত মা-মণি প্রি ক্যাডেট স্কুলে পিএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান ১৬ নভেম্বর বৃহস্পতিবার দুপুরে বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে।

বিদ্যালয়ের প্রতিষ্টাতা এম.কাউছার হোছাইন রিপনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন পূর্ব আলী আকবর ডেইল দাখিল মাদ্রাসার সুপার মৌলভী জহিরুল ইসলাম। প্রধান আলোচক ছিলেন কবি জসিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আবুল কাশেস। বিশেষ অতিথি ছিলেন কুতুবদিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মৌঃ ওসমান গণি,মাহামুদুল করিম এম.ইউ.পি,শামসুল আলম এম.ইউ.পি,মৌঃ নুরুল হোসাইন,কুতুবদিয়া আইল্যান্ড হাই স্কুলের সহকারি প্রধান শিক্ষক সালমান উদ্দিন রাসেল,বিট কর্মকর্তা বেলাল হোসাইন,মাহাবুব আলম এম.ইউ.পি,মৌঃ সিরাজ,জাহাঙ্গীর আলম,আজিজুল হক।
বিদায়ীদের পক্ষে মানপত্র পাঠ করেন সাইফুল ইসলাম, ছাত্র/ছাত্রীদের পক্ষে তামরিন আলম হেভেন প্রমুখ। অনুষ্টান পরিচালনা করেন স্কুলের সহকারি প্রধান শিক্ষক মনির উদ্দিন আহমদ।

দোয়া মাহফিল শেষে দোয়া মোনাজাত পরিচালনা করেন মাওলানা ওসমান গণি। অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ করার পাশাপাশি সকলকে দুপুরের এক বেলা খাবার খাওয়ানো হয়।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।