২ এপ্রিল, ২০২৬ | ১৯ চৈত্র, ১৪৩২ | ১৩ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  পাতাবাড়ি স্কুল প্রাক্তনদের পুনর্মিলনী ২৮ মার্চ   ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প

কুতুবদিয়ায় বিষপানে যুবতীর মৃত্যু

কুতুবদিয়ায় বিষপান করে এক যুবতীর মৃত্যু হয়েছে। হাসপাতালে নেয়ার পর তার মৃত্যু হলে যুবতীর ভাই সহ অন্যরা পালিয়ে যায়। গতকাল শুক্রবার (৪ আগষ্ট) উপজেলার উত্তর ধুরুং মিয়াজির পাড়ায় বিষপানের ঘটনাটি ঘটে।হাসপাতাল সূত্র জানায়, শুক্রবার রাত সাড়ে ৯ টার দিকে কানিজ ফাতেমা (১৮) নামের এক যুবতীকে বিষপানের ঘটনায় জরুরী বিভাগে নিয়ে আসা হয়। তাকে প্রয়োজনীয় ষ্টমাক ওয়াশ দেয়া অবস্থায়ই তার মৃত্যু হয়। মৃত্যুর খবর শুনে হাসপাতালে লাশ রেখে যুবতীর ভাই সহ সাথে আসা অন্যরা পালিয়ে যায়। মৃত যুবতী উত্তর ধুরুং ইউনিয়নের মিয়াজি পাড়ার সামসুল আলমের মেয়ে বলে রেজিষ্ট্রারে ঠিকানা দেয়া হয়েছে।
জরুরী বিভাগে দায়িত্বরত মেডিকেল অফিসার ডা. লিটন আব্দুল্লাহ বলেন, বিষপানে মৃত যুবতীর অভিভাবক না থাকায় থানায় অবগত করা হয়েছে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত (রাত ১০টা) লাশটি হাসপাতালের বারান্দায় পড়ে ছিল।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।