মূল খবরে যান

শিরোনাম
● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া

কুতুবদিয়ায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদের সুস্থতা কামনায় দোয়া মাহফিল

শেয়ার করুন

 

 

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী সালাহউদ্দিন আহমদের দ্রুত সুস্থতা কামনা করে কুতুবদিয়া উপজেলা বিএনপির উদ্যোগে উপজেলা ডাক বাংলোর হল রুমে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ মার্চ) দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন কুতুবদিয়া উপজেলা বিএনপির সভাপতি ও কৈয়ারবিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জালাল আহমদ। প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিল-কক্সবাজার জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও কুতুবদিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান এটিএম নুরুল বশর চৌধুরী।এতে অন্যন্যাদের মধ্যে আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারন সম্পাদক এম মোবারক হোছাইন,উপজেলা বিএনপির সহ-সভাপতি ও দক্ষিণ ধূরুং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছৈয়দ আহমদ চৌধুরী,সাংগঠনিক সম্পাদক এমএ সালাম কুতুবী,উপজেলা বিএনপি নেতা নুরুল আবছার,জাফর আলম সিকদার, সাবেক চেয়ারম্যান ফিরোজ খান চৌধুরী,আকতার কামাল সিকদার,রুহুল কাদের,মামুনুর রশিদ,মনজুর আলম,নাছির উদ্দিন, উপজেলা যুবদলের আহবায়ক জসিম সিকদার,সদস্য সচিব কামরুল হাছান,যুগ্ম আহবায়ক হুমায়ন কবির,যুবদল নেতা আতাউল্লাহ,মহিউদ্দিন,উপজেলা ছাত্রদলের সাধারন সম্পাদক কাউছার হোসাইন রিপন,সাংগঠনিক সম্পাদক সাইফুদ্দিন ছিদ্দিকী মানিক,কুতুবদিয়া কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি আবুল কাশেম,ছাত্রদল নেতা মোঃ সায়েম,রিয়াদ মাহামুদ তানভীর,জামশেদ আলী,মোঃরাশেদ,সুজন সিকদার,আজিজ, প্রমুখ। এছাড়া বিভিন্ন অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা মাহফিলে অংশ গ্রহণ করেন। শেষে সাবেক মন্ত্রী সালাহউদ্দিন আহমদের দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ মিলাদ মাহফিল ও দোয়া পরিচালনা করেন হাফেজ মাওলানা আবু ছৈয়দ।

শেয়ার করুন