২৯ জুন, ২০২৬ | ১৫ আষাঢ়, ১৪৩৩ | ১৩ মহর্‌রম, ১৪৪৮


শিরোনাম
  ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক   ●  নজিবুল ইসলামের বৃক্ষরোপণ কর্মসূচি : গ্রামীণ জনপদের মানুষের মুখে হাসি

কুতুবদিয়ায় গ্রাম আদালত বিষয়ক সভা অনুষ্ঠিত

আবুল কাশেম,(কুতুবদিয়া): কার্যকরী গ্রাম আদালত পরিচালনা ও সচেতনতা বৃদ্ধিতে মূখ্য অংশীজনদের ভুমিকা শীর্ষক এক আলোচনা সভা কুতুবদিয়া উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্টিত হয়েছে। মঙ্গলবার (৭ নভেম্বর) সকাল ১০ টায় বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট) এর সহযোগিতায় কুতুবদিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজন চৌধূরীর সভাপতিত্বে ও উপজেলা সমন্বয়কারী রিয়ানুল কবির রিয়ানের সঞ্চালনায় অনুষ্টিত সভায় প্রধান অতিথি ছিলেন কুতুবদিয়া উপজেরা চেয়ারম্যান এটিএম নুরুল বশর চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান ˆছৈয়দা মেহেরুন্নেছা নুর, ইউএনডিপি‘র ডিস্ট্রিক ফ্যাসিলিটেটর আখ্যাই মং মারমা, কুতুবদিয়া থানার উপ-পরিদর্শক বদিউল আলম, বড়ঘোপ ইউপির চেয়ারম্যান এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী, ˆকৈয়ারবিল ইউপির চেয়ারম্যান জালাল আহমদ, দক্ষিণ ধুরুং ইউপির চেয়ারম্যান ˆছৈয়দ আহমদ চৌধুরী ও লেমশীখালী ইউপির চেয়ারম্যান আলহাজ আকতার হোছাইন।

এছাড়াও সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, প্যানেল চেয়ারম্যান, ইউপি সচিব, সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিক এবং প্রকল্পের সকল গ্রাম আদালত সহকারীগণ উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা গ্রাম আদালতের সচেতনতা বৃদ্ধিতে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বারদের আরো কার্যকর ভূমিকা রাখার আহবান জানান। এছাড়াও গ্রাম আদালতের কার্যক্রম, ধারণা, এর কার্যপ্রণালীর বিভিন্ন দিক নিয়ে বক্তব্য রাখেন ইউএনডিপি‘র ডিস্ট্রিক ফ্যাসিলিটেটর আখ্যাই মং মারমা ও উপজেলা চেয়ারম্যান এটিএম নুরুল বশর চৌধুরী। সভা শেষে বিভিন্ন ইউনিয়ন সচিবদের মাঝে ফরম বিতরন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজন চৌধুরী।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।